দেশে প্রথমবার মৃত ব্যক্তির কিডনি অন্যের দেহে প্রতিস্থাপিত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১১:০৪ পিএম

দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি আরেক ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা হয়েছে। এই কিডনি প্রতিস্থাপন হয়েছে ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট পদ্ধতিতে। এতে ক্লিনিক্যালি ডেড বা ব্রেইন ডেড রোগীর কিডনি নিয়ে অন্য রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোররাত পর্যন্ত দীর্ঘ অস্ত্রোপচারের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সফলভাবে এই অস্ত্রোপচার করা হয়। 

সারা ইসলাম নামের বিশ বছর বয়সী এক তরুণীর অন্তিম ইচ্ছা অনুযায়ী তার দুটি কিডনি ও চোখের কর্নিয়া প্রতিস্থাপনের এই বিরল ঘটনাটি ঘটলো। 

বিশ বছরের তরুণী সারা ইসলাম আক্রান্ত ছিলেন ব্রেইন টিউমারে। প্রায় ১৯ বছর ধরে মেয়েকে বাঁচিয়ে রাখার সংগ্রাম চালিয়ে আসছিলেন তার বাবা মা। 

তবে শেষ রক্ষা হলোনা। মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন সারা। কিন্তু মৃত্যুর আগে মানবতার এক অনন্য উদাহরণ তৈরি করে গেলেন সারা। দেহের সব অঙ্গপ্রত্যঙ্গই তিনি মানুষের সেবায় দান করার সিদ্ধান্ত নেন। 

তবে চিকিৎসকরা কেবল তার দুটি কিডনি ও চোখের কর্নিয়া নেয়ার সিদ্ধান্ত নেন। সারার এমন দানে নতুন এক ইতিহাস সৃষ্টির সুযোগ পেলো দেশের চিকিৎসা ব্যবস্থা। তাই সদ্যপ্রয়াত মেয়ের শোক ভুলে সংবাদ সম্মেলনে এলেন এই বীর কন্যার জননী শবনম সুলতানা। 

তিনি বলেন, সারা মৃত্যুর আগে তাঁর দেহের সবকিছুই দান করে দিতে বলেছেন। তবে তাঁর কিডনি ও কর্নিয়া নেওয়া হয়েছে। সারাকে বীরের মর্যাদা দেওয়া উচিত। মরণোত্তর কিডনি দানে উদ্বুদ্ধ করতে সারার এই দান মানুষের কাছে উদাহরণ হয়ে থাকবে।’

বুধবার রাত সাড়ে দশটার দিকে মারা যান সারা। মৃত্যুর পরই তার দুটি কিডনি ও দুটি কর্নিয়া সরিয়ে নেয়া হয়। সাথে সাথেই এই চারটি অঙ্গ অন্য চারজনের দেহে প্রতিস্থাপনের কাজও শুরু হয়। রাত সাড়ে ১০টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলে দীর্ঘ অস্ত্রোপচার। 

কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচারের নেতৃত্বে ছিলেন বিএসএমএমইউ-এর রেনাল ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবিবুর রহমান। 

তিনি বলেন, সারা তিন দিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় বিএসএমএমইউতে ভর্তি হন। বুধবার সন্ধ্যায় তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা দেওয়া হয়। 

আরও পড়ুন: চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধের নির্দেশ

হাবিবুর রহমান জানান, সারার কিডনির সঙ্গে ম্যাচ করতে কয়েকজন কিডনি রোগীর তথ্য মেলানো হয়। এর মধ্যে ৩৪ ও ৩৭ বছর বয়সী দুই নারীর সঙ্গে ২৫ থেকে ৩০ শতাংশ মিলে যায়। আত্মীয় না হওয়ায় এর বেশি মেলেনি। বাকিটা ওষুধ প্রয়োগে উপযোগী করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে ১৯৮২ সালে জীবিত দাতার কাছ থেকে কিডনি প্রতিস্থাপন শুরু হয়। তবে ব্রেন ডেড রোগীর কিডনি নেয়ার বিষয়ে আইনি সীমাবদ্ধতা ছিল। ২০১৮ সালে আত্মীয়দের সম্মতিতে ব্রেন ডেড রোগীর অঙ্গ সংগ্রহের অনুমতি দিয়ে অঙ্গদান আইন সংশোধন করা হয়।


একাত্তর/এসজে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের তত্ত্বাবধানে সফলভাবে একটি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। সফল অস্ত্রোপচারের পর বুধবার রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়। নেফ্রোলজি বিভাগের...
শুধু বড় বড় কথা বললে ডেঙ্গু কমবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর নিরুৎসাহিত করলেও রাজধানীর হাসপাতালগুলোতে রোজই আসছে ডেঙ্গু আক্রান্ত ঢাকার বাইরের রোগী। যাদের বেশিরভাগই আসছেন শক সিনড্রোমের মতো গুরুতর অবস্থা নিয়ে। তবে রোগীর স্বজনদের দাবি, স্থানীয়...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দুই হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৩ জন মারা গেলেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর