ডেঙ্গু চিকিৎসায় স্যালাইন আমদানির নির্দেশ

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৩:৫২ পিএম

দেশে ডেঙ্গু রোগী বৃদ্ধির সঙ্গে আইভি স্যালাইনের চাহিদা বেড়ে যাওয়ায় প্রয়োজনে আমদানির নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গুর জন্য স্যালাইনের বেশ চাহিদা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে ১০ থেকে ১২ গুন চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। 

‘চাহিদা পূরণে দেশের সকল স্যালাইন উৎপাদকদের উৎপাদন বাড়াতে বলা হয়েছে। প্রয়োজনে দেশের বাইরে থেকে স্যালাইন আমদানির জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।’ 

স্বাভাবিকের তুলনায় আইভি স্যালাইনের চাহিদা এখন প্রায় ১০ গুণ বেড়েছে। সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস ও চারটি বেসরকারি প্রতিষ্ঠানকে স্যালাইনের উৎপাদন বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে। 

ডেঙ্গু রোগীদের চিকিৎসার ৮০ শতাংশই নির্ভর করে ফ্লুইড ম্যানেজমেন্টের ওপর। যে কারণে প্রচুর আইভি স্যালাইনের প্রয়োজন। 

বর্তমানে প্রতিদিন স্যালাইন দরকার হচ্ছে ৪৮ হাজার ব্যাগ স্যালাইন, মাসে ১২ লাখের বেশি। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যেই এটি সরবরাহ করা হয়।  

ডেঙ্গু পরীক্ষার কিটের কোনো সংকট নেই বলে মনে করছেন জাহিদ মালেক। তিনি বলেন, পর্যাপ্ত কিট রয়েছে। যদি কোনো সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দেয় তাহলে তা দ্রুত সরবরাহ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগী কমাতে হলে মশা কমাতে হবে। এজন্য মশা মারার স্প্রে ব্যবহার করতে হবে। আর এজন্য সকলেরই এগিয়ে আসতে হবে, সকলেরই কাজ করতে হবে। 


একাত্তর/আরবি 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৯৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার ২৩ আগস্ট সকাল ৮টার মধ্যে) তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর