চার মৃত্যুর দিনে দেশে লাখ ছাড়ালো ডেঙ্গু রোগী

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৪৪২ জনে।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৭ জনের প্রাণহানি ঘটলো।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুসংক্রান্ত হালনাগাদ ড্যাশবোর্ড থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর ডেঙ্গুতে মোট মারা যাওয়া ৩০৭ জনের মধ্যে ৫১ দশমিক তিন শতাংশ নারী এবং ৪৮ দশমিক সাত শতাংশ পুরুষ। চলতি বছরের প্রথম দিকে সংক্রমণ ও মৃত্যু কম থাকলেও জুন মাস থেকে তা দ্রুত বাড়তে শুরু করে। মাসের হিসাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয় (মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যু ছিল না)। এরপর জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা যান। তবে সবচেয়ে বেশি অবনতি ঘটে সেপ্টেম্বরে, যেখানে ১৪৮ জনের প্রাণহানি হয়। আর চলতি অক্টোবরের প্রথম ১২ দিনেই মারা গেছেন ৬২ জন, যার মধ্যে গত ছয় অক্টোবর একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়।

ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৮৪ জন, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৩৬ জন এবং সিটি করপোরেশনের বাইরে ১৭ জন প্রাণ হারিয়েছেন। অন্য বিভাগের মধ্যে খুলনায় ৬৩, চট্টগ্রামে ২৭, বরিশালে ২৬, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২২, রংপুরে ছয় এবং সিলেটে তিনজন মারা গেছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ২১ হাজার ৮২২ জন রোগী ভর্তি হয়েছেন। এর আগে সেপ্টেম্বর মাসে রেকর্ড ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে এসেছিলেন। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে ভর্তি রোগী ছিলো—জানুয়ারিতে ১,০৮১, ফেব্রুয়ারি ৪০৯, মার্চ ৩৫৩, এপ্রিল ৬৪০, মে ৭১৪, জুন ২,৯০৭, জুলাই ৯,২০৬ এবং আগস্টে ২০,৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক লাখ এক হাজার ৪৪২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৩৩১ জন।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫২ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে দুই হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। একই সময়ে...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৮০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
দখল, দূষণ এবং প্লাস্টিক বর্জ্যের স্তূপে হারিয়ে যেতে বসা আদি বুড়িগঙ্গা নদীর স্বাভাবিক প্রবৃত্তি ও জীবনসত্তা ফিরিয়ে আনতে শুরু হয়েছে বৃহৎ যৌথ উচ্ছেদ অভিযান। হাইকোর্টের সরাসরি নির্দেশনার পর সোমবার (১২...
বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনের মামলায় আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ও রক্তক্ষয়ী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর চরম নিরাপত্তার ঝুঁকিতে থমথমে রূপ নিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। শনিবার ও রোববারের প্রাণঘাতী হামলার পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর