মৃত্যু বাড়লো করোনায়, শনাক্ত ৩৪

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:৩৪ পিএম

২৪ ঘণ্টায় দেশে ৩৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে পাঁচ দশমিক ৯২ শতাংশে।

শনিবার ১৩ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো পাঁচ দশমিক ৮৩ শতাংশ।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৭৫৮ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৮০ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১৮ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৪ হাজার ১৭১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৭১ হাজার ৭০৫ জনের। সুস্থ হয়েছেন ৬৭ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৪৩৬ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৭০ কোটি ২০ লাখ ৪৮ হাজার ৬৫৮ জন।

একাত্তর/আরএ
২৪ ঘণ্টায় দেশে এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
২৪ ঘণ্টায় দেশে আট করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এসময়ে নতুন করে কারো মৃত্যুও হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ০০ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কোভিড-১৯ পরীক্ষার জন্য নতুন ফি নির্ধারণ করেছে।
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর