ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সতর্কবার্তা

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১১:৫৬ পিএম

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে সতর্কবার্তা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, সংক্রমণ দশ জায়গা থেকে বাড়ছে, এভাবে সংক্রমণ অব্যাহত থাকলে হাসপাতালে জায়গা হবে না।

রোববার (২৫ জুলাও) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব কনভেনশন সেন্টারে করোনা ফিল্ড হাসপাতাল তৈরির কাজের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীকে সরকারঘোষিত সর্বাত্মক লকডাউন মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, আমরা চাই রোগীর সংখ্যা যেন না বাড়ে, রোগীর সংখ্যা কমাতে হলে সংক্রমণের সংখ্যা কমাতে হবে। আর সংক্রমণ কমাতে হলে সরকার যে লকডাউন ঘোষণা করেছে তা মেনে চলার জন্য প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন তা মেনে চলতে হবে।

তিনি বলেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। 

মন্ত্রী আরও বলেন আশ্চর্যের বিষয়, আজকে ঢাকা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখলাম- রাস্তাঘাটে প্রচুর লোক ঘোরাফেরা করছে, অনেকের মাস্ক পরা নাই, গাড়িতে ও মোটরসাইকেলে ঘুরছে। এতে করে লকডাউন ক্ষতিগ্রস্ত হবে, সংক্রমণ প্রতিরোধে বেশি সময় লেগে যাবে।


একাত্তর/এআর

ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাথাওয়াত হোসেন। 
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু মৌসুম বা...
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) একটি বিরল ও প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এটিকে ‘আন্তর্জাতিক...
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা আসা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর