হামের টিকা আসছে এপ্রিলে, সহায়তায় থাকছে যুক্তরাষ্ট্র

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০১:০২ পিএম

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা আসা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও স্বাস্থ্যমন্ত্রীর মধ্যকার এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যসচিব জানান, সরকার টিকা কেনার জন্য ক্রয় কমিটিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং দ্রুততম সময়ে এই টিকাদান কার্যক্রম শুরু হবে।

বৈঠক শেষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। মা ও শিশু স্বাস্থ্য রক্ষায় দেশটির সহায়তা চাওয়া হয়েছে।

মন্ত্রী স্পষ্ট করেন, কোনো দেশ বাংলাদেশের ওপর কিছু চাপিয়ে দেবে না; বরং দেশের নিজস্ব নীতিমালা বজায় রেখেই এই সহযোগিতা চলবে।

মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বাড়ায় ডিএনসিসি হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। দেশে ২০১৮ সালের পর হামের বড় কোনো ক্যাম্পেইন না হওয়ায় যারা টিকা নেয়নি, তাদের মধ্যেই রোগটি বেশি ছড়াচ্ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আরও ২০টি ভেন্টিলেশনের ব্যবস্থা করা হচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্র একটি বড় অংশীদার। পোলিওসহ বিভিন্ন সংক্রামক রোগ দমনে বাংলাদেশ সরকারের সঙ্গে পাঁচ বছরের একটি কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে তারা।

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে নিয়মিত আর্থিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

স্বাস্থ্যসচিব জানান, টিকার জন্য ইউনিসেফকে টাকা পরিশোধ করা হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা দেশে পৌঁছানোর পরপরই সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে।

একাত্তর/আরএ
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৯৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন রোগী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর