করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী

আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:৪৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে তিনি সুস্থ আছেন এবং অনলাইনে বিভিন্ন দাপ্তরিক কাজে অংশ নিচ্ছেন বলে সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন।

বেশ কয়েকদিন ধরেই নিজ দপ্তর ও অন্যান্য অনুষ্ঠানে অর্থমন্ত্রীকে দেখা যাচ্ছে না। বুধবার দুপুরে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। তবে এ বৈঠকেও সরাসরি উপস্থিত ছিলেন না তিনি।

বৈঠকের পর অর্থমন্ত্রীর কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর দেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান।

সাংবাদিকদের তিনি বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির দুই বৈঠকেই সভাপতিত্ব করেছেন অর্থমন্ত্রী। তবে তিনি করোনা পজেটিভ, এ কারণে সরাসরি উপস্থিত হননি।

অর্থমন্ত্রী অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করেন বলেও জানান করেন তিনি।

মাহমুদুল হোসাইন খান বলেন, অর্থমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থার অবনতি হয়নি। তিনি সুস্থ-স্বাভাবিক আছেন।

গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের ১৮তম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এএইচ মাহমুদ আলী। তিনি দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

এক সময়ের পেশাদার কূটনীতিক এএইচ মাহমুদ আলী ২০১৪ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর পাঁচ বছর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়ে সেখানেই কিছুদিন শিক্ষকতা করেন তিনি। পরে যোগ দেন সরকারি চাকরিতে।

এরপর ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে রাজনীতিতে যুক্ত হন। আবুল হাসান মাহমুদ আলী নবম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মাঝে এক বছর ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। 

আরবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর