আগস্টের ৯ দিনেই দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১১:১০ পিএম

ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। শুধু আগস্টের প্রথম ৯ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দুই হাজার মানুষ। 

অথচ পুরো জুলাইয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিলো দুই হাজারের কিছু বেশি। তবে, বর্তমান ডেঙ্গু পরিস্থিতিকে ২০১৯ সালের মতো মারাত্মক নয় বলছেন ঢাকা উত্তরের মেয়র। 

অন্যদিকে, করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাবে উদ্বিগ্ন জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের আশংকা দুই বছর আগের পরিস্থিতিই ফিরতে পারে আবারো।

মাঠ পর্যায়ে এডিস মশার ঘনত্ব জরিপেই স্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছিলো সেই মে-জুন মাসে। কীটতত্ত্ববিদেরা বলেছিলেন, জুলাই-আগস্টে ডেঙ্গুর প্রকোপ বাড়বে। কিন্তু, আগে থেকে যথাযথ ব্যবস্থা না নেয়ায় সেই আশংকাই সত্যি হলো।   

জুলাই মাসে একটু একটু করে বাড়তে থাকে ডেঙ্গুর বিস্তার। মাস শেষে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ায় ২২৮৫ তে। 

কিন্তু, আগস্টে এসে আরো ভয়াবহ রূপ নেয় ডেঙ্গু। চলতি মাসের প্রথম ৯ দিনেই হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে।

করোনার মধ্যে ডেঙ্গু রোগী বেড়ে যাওয়াকে বেশ উদ্বেগজনক বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ২০১৯ সালের পুনরাবৃত্তির আশংকা তাদের। সেবার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিলো এডিস বাহিত এই রোগটি। 

ভয়াবহ এমন পরিস্থিতির মধ্যে নাগরিক সচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ঢাকার নগর প্রশাসন। 

কোথাও জমা পানিতে যেনো এডিস মশা জন্মাতে না পারে সে ব্যাপারে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান নিয়ে প্রতিদিনই সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন উত্তরের মেয়র। 

এডিস দমনে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণও। তবে, লার্ভা ধ্বংসের পাশাপাশি এই মুহূর্তে উড়ন্ত মশা মারতে আরো জোরালো পদক্ষেপের পরামর্শ কীটতত্ত্ববিদদের। 

একাত্তর/এআর

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর