হাম উপসর্গে আরও তিন মৃত্যু, হাজারের বেশি আক্রান্ত

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:৪০ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৯ জন।

বুধবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৯৬ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ জন প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৮৯ জন মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৩ জন হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৯৬। 

এই সময়ে ৯২১ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭৬০, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৩৯০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৯ হাজার ৬৩৭ রোগী, যাদের মধ্যে ৭৫ হাজার ৮৮২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

আরবিএস
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে এক হাজার ১৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) দেশে আরও সাতজন গেছে।
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা) আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৭৪ জন।
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল আটটা) আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৮ জন।
ব্রাজিল ফুটবল দল বললেই চোখের সামনে ভেসে ওঠে আইকনিক হলুদ জার্সি, নীল শর্টস আর সাদা মোজার সেই চেনা রূপ। কিন্তু আপনি কি জানেন, বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল যখনই হলুদ জার্সির নিচে ‘সাদা শর্টস আর সাদা মোজা’...
ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংক ঋণের অর্থ পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...
ফুটবল বিশ্বের মহামঞ্চে সি-গ্রুপের শেষ রাউন্ডে ভোর ৪টায় আমেরিকার মায়ামিতে এক মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফুটবলের পরাশক্তি ও পেন্টাজয়ী ব্রাজিল ও লড়াকু স্কটল্যান্ড। মাঠের লড়াইয়ে নামার আগে দুই...
কাতার বিশ্বকাপের সেই সেমিফাইনালিস্ট ‘ডার্ক হর্স’ মরক্কো এবার আমেরিকার আটলান্টায় নামছে তাদের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। সি-গ্রুপের শেষ ম্যাচে ভোর ৪টায় অ্যাটলাস লায়নদের প্রতিপক্ষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর