বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০২:১২ পিএম

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে শুধু পর্তুগালকে বড় জয়ের পথেই রাখেননি, বিশ্বকাপ ইতিহাসেও একাধিক নতুন মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার হিউস্টোনে অনুষ্ঠিত গ্রুপ ‘কে’-এর ম্যাচে মাঠে নেমে চারটি গুরুত্বপূর্ণ রেকর্ড নিজের করে নেন পর্তুগিজ অধিনায়ক।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। সেই গোলের মাধ্যমে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন তিনি। ২০০৬ সালে ইরানের বিপক্ষে প্রথম বিশ্বকাপ গোলের পর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ আসরেও গোলের দেখা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

একই সঙ্গে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ১১টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার নজির গড়েছেন রোনালদো, যা আর কোনো ফুটবলারের নেই। মেজর টুর্নামেন্টে ধারাবাহিক গোল করার ক্ষেত্রেও এটি নতুন এক রেকর্ড।

প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান তিনি। ছয়টি বিশ্বকাপে ২৪ ম্যাচ খেলে তার গোলসংখ্যা দাঁড়ায় ১০-এ। এতে তিনি ছাড়িয়ে যান কিংবদন্তি ইউসেবিওকে, যার নামের পাশে ছিল ৯ গোল। ১৯৬৬ বিশ্বকাপে মাত্র ৬ ম্যাচ খেলেই সেই কীর্তি গড়েছিলেন ইউসেবিও।

৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে রোনালদো আরেকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন। তিনি এখন বিশ্বকাপে গোল করা সবচেয়ে বেশি বয়সী ইউরোপীয় ফুটবলার। বিশ্বকাপ ইতিহাসে তার অবস্থান দ্বিতীয়। এই তালিকার শীর্ষে রয়েছেন ক্যামেরুনের কিংবদন্তি রজার মিলা, যিনি ৪২ বছর ৩৯ দিন বয়সে বিশ্বকাপে গোল করেছিলেন।

বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী গোলদাতাদের তালিকায় এরপর রয়েছেন পর্তুগালের পেপে (৩৯ বছর ২৮৩ দিন), আর্জেন্টিনার লিওনেল মেসি (৩৮ বছর ৩৬৩ দিন) এবং সুইডেনের গানার গ্রেন (৩৭ বছর ২৩৬ দিন)।

রোনালদোর এই রেকর্ডময় রাত পর্তুগালের নকআউট পর্বে ওঠার সম্ভাবনাও আরও উজ্জ্বল করে তুলেছে।

আরবিএস
দীর্ঘ সম্পর্কের অবশেষে শুভ পরিণয় ঘটলো। বুয়েনস এইরেসে জন্ম নেওয়া দীর্ঘদিনের প্রেমিকা ও জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো...
প্রায় এক দশক ধরে একসাথে সংসার, পাঁচ পাঁচটি সন্তান আর ফুটবল বিশ্বে সবচেয়ে গ্ল্যামারাস ও প্রভাবশালী জুটি হিসেবে রাজত্ব করার পর, অবশেষে কি শুভ পরিণয় ঘটতে চলেছে? ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত প্রশ্নের...
বিশ্বকাপের ক্লান্তি কাটাতে এখনো পুরোদমে ছুটির মেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ছুটির আনন্দ বাদ দিয়ে তিনি মাঠের গ্যালারিতে হাজির হয়েছিলেন এক অদ্ভুত আর মজার লড়াই দেখতে!
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে চলতি বছরের জুলাই মাসে সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি কাজ সম্পন্ন করে উপজেলাটি ২১১ দশমিক পাঁচ...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত হেভিওয়েট আসামির সর্বোচ্চ শাস্তি...
দেশে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সঙ্কটে জনগণের চরম ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর