হাম উপসর্গে আরও পাঁচ মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম

হামের উপসর্গে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজন মারা গেছেন। একই সময়ে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯২ জন।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনই ঢাকার। আর একজনের মৃত্যু হয় ময়মনসিংহে। নতুন করে আক্রান্তদের মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭২ জনের।
 
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৭৬ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৫ জন। এ পর্যন্ত মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১৪ হাজার ১৬৪ জনের। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯০৭ জনের। হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ৮৭৮ জন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৩ হাজার ২৬০ জন।
 
সবশেষ গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৮৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেব ৮৭৭ জন।

আরবিএস
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯১ জন। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৯০ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মোট ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। 
রাতে আটলান্টায় ঐতিহাসিক মহারণের ঠিক আগে ধোঁয়া উঠতে শুরু করেছে মাঠের বাইরে। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড- বিশ্ব ফুটবলের এই মহা-লড়াইয়ের আগে গ্যালারিতে যখন দিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ আর ফ্রান্স...
দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
রাতে মেগা সেমিফাইনালের আগে ফুটবল দুনিয়া কাঁপছে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক যুদ্ধংদেহী মনোভাব নিয়ে। মাঠের লড়াই তো আছেই, কিন্তু এই দুই দেশের ফুটবল ম্যাচ মানেই তো একরাশ ঘৃণা, বিতর্ক,...
প্রধানমন্ত্রী তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর