বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট আবার চালু হচ্ছে ২৭ জুলাই

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম

দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

একই সঙ্গে জাপান এয়ারলাইন্স (জেএএল) ও এয়ার কানাডার সঙ্গে সম্ভাব্য কোডশেয়ার চুক্তির মাধ্যমে নারিতাকে উত্তর আমেরিকাগামী যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।

জাপানের চিবা প্রিফেকচারের একটি শহর নারিতা, যা মূলত বৃহত্তর টোকিও এলাকার প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার 'নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর'-এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি বার্তা সংস্থাকে জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ ও জাপানের মধ্যে একমাত্র সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. রাশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘নারিতা রুট পুনরায় চালুর জন্য বিমান সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।’

তিনি বলেন, বর্তমানে জাপানে ৪০ হাজারেরও বেশি বাংলাদেশি, যার মধ্যে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ রয়েছেন, বসবাস করছেন এবং এ সংখ্যা ক্রমেই বাড়ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরাসরি ফ্লাইট চালুর খবরে জাপানপ্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে।

রুটটির বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্ধ হওয়ার আগে এ রুটটি লাভজনক হয়ে উঠেছিল।

শুরুর দিকে কিছুটা লোকসান হলেও তিন থেকে চার মাসের মধ্যেই রুটটি ব্রেক-ইভেনে পৌঁছে লাভজনক হয়ে ওঠে জানিয়ে তিনি বলেন, কিন্তু রাজনৈতিক কারণে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

মিল্লাত বলেন, লাভজনক একটি রুট আগের সরকার কেন চালু রাখেনি, সেটি বিস্ময়কর। এবার আমরা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে রুটটির বাণিজ্যিক টেকসইতা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছি।

প্রাথমিকভাবে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রী চাহিদা ও উড়োজাহাজের প্রাপ্যতা অনুযায়ী পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

মূলত ৩০ জুন ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা থাকলেও চূড়ান্ত পরিচালনাগত অনুমোদন দেওয়ার আগে জাপান সিভিল এভিয়েশন ব্যুরো (জেসিএবি) পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় তা পিছিয়ে যায়।

এর আগে ২০২৫ সালের ১ জুলাই উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং বাণিজ্যিক বিবেচনার কথা উল্লেখ করে বিমান ঢাকা-নারিতা রুটে ফ্লাইট স্থগিত করেছিল।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ-জাপানের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের অংশ হিসেবে এ রুট পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়।

কর্মকর্তারা জানান, পুনরায় চালু হওয়া এ রুট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণেও কৌশলগত ভূমিকা রাখবে।

বিমান বর্তমানে জাপান এয়ারলাইন্স (জেএএল) ও এয়ার কানাডার সঙ্গে একটি কোডশেয়ার চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে। চুক্তি কার্যকর হলে যাত্রীরা একটি টিকিট, একটি বোর্ডিং পাস এবং একই ব্যাগেজ ব্যবস্থার মাধ্যমে ঢাকা থেকে নারিতা হয়ে ভ্যাঙ্কুভার ও লস অ্যাঞ্জেলেসসহ উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করতে পারবেন।

প্রস্তাবিত এ ব্যবস্থার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নারিতাগামী ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীরা আলাদা টিকিট ছাড়াই জাপান এয়ারলাইন্স ও এয়ার কানাডার সংযোগ ফ্লাইটে কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন।

বিমান কর্মকর্তাদের মতে, বিশেষ করে কানাডার পশ্চিমাঞ্চল এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীর কারণে এ কোডশেয়ার ব্যবস্থা নারিতা রুটকে আরও বাণিজ্যিকভাবে শক্তিশালী করবে।

গত বছর জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে এক বৈঠকে জাপান এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট আবে মোটোহিসা জানান, বর্তমানে সংযোগ ফ্লাইট ব্যবহার করে প্রতি বছর প্রায় ৭০ হাজার যাত্রী টোকিও ও ঢাকার মধ্যে যাতায়াত করেন, যা সরাসরি ফ্লাইটের উল্লেখযোগ্য বাণিজ্যিক সম্ভাবনার ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, ১৭ বছরের বিরতির পর ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথমবারের মতো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু করেছিল। 

আরবিএস
জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এর আওতায় প্রাপ্ত পাঁচটি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস টি-টোয়েন্টি সিরিজের শুরুতে কাজে লাগাতে পারেনি টাইগাররা।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর