২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৭:০২ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৪ জন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪ জন। এরমধ্যে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৪৮ ও নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৬। 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ চার হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরবিএস
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
নিয়াগ সংক্রান্ত ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদের ১৪তম সভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চুড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের ব্যবধানে পরাজয়ের পর আর্জেন্টিনা ফুটবল দল এখন এক আবেগঘন ও অনিশ্চিত মুহূর্ত অতিক্রম করছে। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচের রেশ না কাটতেই মেটলাইফ...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি নিজের জন্মশহর রোজারিওতে ফিরেছেন। ফোর্ট লডারডেল থেকে চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার ভোরে রোসারিওর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর