সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২১৮ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া তিনজনের দুইজন সিলেটের বাসিন্দা (সিলেট-১ ও হবিগঞ্জ-১) এবং একজন ময়মনসিংহের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষায় কারও হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, ১০১৭ জন নতুন রোগীসহ এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৪ হাজার ৬৫৫ জন এবং নতুন রোগীসহ নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০১ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ১২ হাজার ৫২৫ জন।
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ তিন