সোমবার হাইকোর্টে নুসরাত হত্যা মামলার চূড়ান্ত রায়

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ লড়াই শেষে রায়ের দিন ধার্য হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের মা শিরিন আক্তার। তিনি আশা প্রকাশ করে বলেন, নিম্ন আদালতের দেওয়া দৃষ্টান্তমূলক শাস্তি উচ্চ আদালতেও বহাল থাকবে এবং তাদের পরিবার দীর্ঘ আইনি লড়াইয়ের পূর্ণ ন্যায়বিচার পাবে।

মেয়ের বিচারে আদালতের প্রতি আস্থা প্রকাশের পাশাপাশি বেঁচে থাকা অন্য সন্তানদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নুসরাতের মা। তিনি জানান, প্রভাবশালী মহলের নানা হুমকি ও মামলার বাদি-সাক্ষী হিসেবে পরিবারের সদস্যরা জড়িত থাকায় প্রতিমুহূর্তে এক অদৃশ্য ভয়ের মধ্যে থাকতে হচ্ছে। অপরাধীদের সহযোগীরা যেকোনো সময় প্রতিশোধ নিতে পারে—এমন আশঙ্কায় ছেলেদের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত এবং সরকারের কাছে স্থায়ী ও জোরদার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এর আগে গত ২৮ জুলাই থেকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার পেপারবুক ও আপিলের ওপর টানা ১৭ কার্যদিবস শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রায়ের জন্য এই দিন পুনর্নির্ধারণ করেন।

২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন নুসরাতের মা। এর জেরে ওই বছরের ছয় এপ্রিল পরীক্ষার হল থেকে কৌশলে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান।

ঘটনায় নিহতের ভাই মাহমুদুল হাসান নোমানের করা মামলার বিচার শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ড ও জরিমানার আদেশ দেন। নিম্ন আদালতের সেই রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে উচ্চ আদালত থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে।

একাত্তর/এসি
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
চেন্নাইয়ের এক স্নিগ্ধ শনিবারের বিকেল দেখল এক অনবদ্য রাজনৈতিক রসায়ন এবং সৌহার্দ্যের বিরল দৃশ্য। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তামিলাগা ভেট্রি কাজাঘম (টিভিকে)-এর সভাপতি তথা তামিলনাড়ুর...
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমানায় স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা করানোর প্রচলিত নিয়ম বদলানোর কথা ভাবছে সরকার। ফলাফল প্রকাশের তিন মাসের মধ্যে এসব শিক্ষার্থীর পুনরায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর