অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী স্বাস্থ্য ব্যবস্থা চাই: ডা. জুবাইদা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা-নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’-এর দ্বিতীয় দিনের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।  মেলায় ‘সবার জন্য স্বাস্থ্যখাতে উদ্ভাবন; সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক বিশেষ আলোচনা অধিবেশনে বক্তব্য দেন ডা. জুবাইদা রহমান। 

তিনি বলেন, বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি নাগরিকের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক চিকিৎসায় নজর দিতে হবে।  

তিনি আরও বলেন, হাম প্রতিরোধে ভ্যাকসিনে উৎসাহ দেওয়ার পাশাপাশি ক্যান্সার ও ডেঙ্গু সচেতনতায় বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, গবেষক, ফার্মাসিউটিক্যালস খাত ও নীতিনির্ধারকদের মধ্যে সঠিক সমন্বয় এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।  

অনুষ্ঠানের দ্বিতীয় দিনের এই অধিবেশনে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি জানান, দেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে সরকার একটি পূর্ণাঙ্গ ডিজিটাল হেলথ সিস্টেম গড়ে তুলতে কাজ করছে। এছাড়া স্বাস্থ্যখাতে উদ্ভাবন ও গবেষণার সুযোগ প্রসারিত করতে চলতি অর্থবছরের বাজেটে বিশেষ অর্থ বরাদ্দের ব্যবস্থা রাখা হচ্ছে।

একাত্তর/এসি
দেশের সব জেলায় অন্তত জরুরি ও জটিল (ক্রিটিক্যাল) চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বড়ো বড়ো হাসপাতাল ছাড়া ক্রিটিক্যাল...
সরকারি জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে অস্তিত্বহীন ৭৪ শিশুর জন্ম দেখিয়ে পরবর্তীতে জন্মের ৪৫ দিনের মধ্যে তাদের মৃত্যু দেখিয়ে নিবন্ধন সম্পন্ন করার এক গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। 
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর