ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

ফেসবুক বা ইউটিউবের নিউজফিডে ঢুকলেই ইদানীং চোখে পড়ছে গা শিউরে ওঠার মতো সব দৃশ্য। দেশের ব্যস্ত সড়ক-মহাসড়কে ফর্মুলা ওয়ান রেসিং কিংবা হলিউড-বলিউড সিনেমার অ্যাকশন দৃশ্যের মতো চলছে যাত্রীবাহী বাসের বেপরোয়া ও বেসামাল প্রতিযোগিতা!

আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, চলন্ত বাসের স্টিয়ারিং ছেড়ে দিয়ে গানের তালে নাচানাচি করছেন চালক, আর পেছনে বসে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে হাততালি দিচ্ছেন একদল কনটেন্ট ক্রিয়েটর! ভিউ আর টাকার নেশায় সড়ককে রীতিমতো সার্কাস ও মৃত্যুফাঁদে পরিণত করার এই ভয়ঙ্কর প্রবণতা এখন চরমে পৌঁছেছে।

একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে বাসে আপনি পরিবার নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করছেন, সেই বাসের চালক স্টিয়ারিং ছেড়ে নাচছেন কিংবা ভিডিও বানানোর নেশায় পাল্লা দিয়ে ওভারটেক করছেন! চোখের পলকে কী ঘটতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না- এ যেন সজ্ঞানে মৃত্যুকে ডেকে আনা।

বেপরোয়া গতির এই মরণখেলায় সড়কে মৃত্যুর পরিসংখ্যানে ইতিমধ্যেই বিশ্বের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম। সরকারি-বেসরকারি হিসাব বলছে, এ দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ১০ হাজার মানুষ।

কিন্তু নিজের ও অর্ধশত যাত্রীর জীবন বাজি রেখে কেন এমন আত্মঘাতী খেলায় মেতে উঠছেন চালকেরা? অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি চলন্ত বাসের স্টিয়ারিং ছেড়ে নাচানাচি করে ভাইরাল হওয়া এক চালকের নাম পলাশ, যিনি উত্তরবঙ্গ রুটে গাড়ি চালান। কেন তিনি এমন ঝুঁকিপূর্ণ কাজ করেন, এমন প্রশ্নের মুখে প্রথমে গাবতলী টার্মিনালে কথা বলার আশ্বাস দিলেও পরে কৌশলে সটকে পড়েন।

মূলত এক শ্রেণির তথাকথিত ব্লগার ও ইউটিউবারদের প্ররোচনা এবং নগদ টাকার লোভেই চালকেরা এই ভয়ঙ্কর পথে পা বাড়াচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে ট্যুরের কথা বলে পুরো বাস ভাড়া নিয়ে ইউটিউবাররা চালককে দিয়ে এমন সব বিপজ্জনক স্টান্ট করিয়ে ভিডিও ধারণ করছেন।

শুধু বাইরের ইউটিউবাররাই নন, মানুষের জীবন নিয়ে খেলার এই ‘ভিউ বাণিজ্যে’ সরাসরি নাম লিখিয়েছেন স্বয়ং কিছু চালকও। তাঁদেরই একজন জিল্লুর রহমান। ‘রাষ্ট্রপতি ব্লগ’ এবং ‘জিল্লুর রহমান’ নামে তাঁর দুটি ফেসবুক ও ইউটিউব পেজ রয়েছে।

অভিযোগ আছে, প্রতি রাতেই তিনি মহাসড়কে একের পর এক ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করেন এবং সেই ভিডিও আপলোড করে ভিউ কামান। যদিও তাঁর অদ্ভুত দাবি, এমন ড্রাইভিং নাকি মোটেও ঝুঁকিপূর্ণ নয়!

মহাসড়কে এই অরাজকতা ও মৃত্যুফাঁদ বন্ধে অবশেষে নড়েচড়ে বসেছে পরিবহন মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে হানিফ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন জানিয়েছেন, অভিযুক্ত চালকের বিরুদ্ধে ইতিমধ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সড়কে এই ভিউ-বাণিজ্য ও বেপরোয়া গতি রুখতে কঠোর অভিযানে নেমেছে পুলিশও।

 

একাত্তর/এআরএস
দেশের কোনো জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার বা অটোরিকশা চলাচলের কোনো ধরনের আইনি সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রাবিউল আলম।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
মহাসড়কে এখনও ঈদ যাত্রার চাপ তেমন পড়েনি। সোমবার ছুটি শুরুর পর থেকে চাপ বাড়বে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা ছাড়াও এবার ড্রোন ক্যামেরায় চালানো হবে নজরদারি।
মডেল ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন, ডিজেল ও অটোগ্যাসের পাশাপাশি থাকবে চার্জিং স্টেশন ও লুব্রিকেন্টের ব্যবস্থা। চালকদের জন্য থাকবে বিশ্রামের জায়গা। যাত্রীদের জন্য থাকবে বেবি ফিডিং রুম, শিশুদের খেলার...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছয় জন প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে যৌথ...
দেশের তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো, এই বিশাল কর্মীবাহিনীর ৮০ শতাংশই হবেন নারী।...
শীতের হিমেল হাওয়া বইতে শুরু করলেই একসময় লাল ইটের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুখর হয়ে উঠত হাজারো অতিথি পাখির কলতানে। সবুজ অরণ্য আর স্বচ্ছ জলের লেকগুলো হয়ে উঠত পরিযায়ী পাখিদের নিরাপদ...
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। চোটের কারণে সাদ উদ্দিন ছিটকে যাওয়ায় তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর