২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৩৫

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন নতুন রোগী।   

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।   

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকায় তিনজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।   

অন্যদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮২ জন ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯২ জন, বরিশাল বিভাগে ২০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৯৩ জন, রাজশাহী বিভাগে ৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ১৫ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।   

স্বাস্থ্য বুলেটিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছরের এক জানুয়ারি থেকে আট অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ২৯৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের বড়ো একটি অংশই তরুণ ও কর্মক্ষম বয়সের জনগোষ্ঠী। 

চলতি বছর ২১ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি—এ ক্যাটাগরিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৮৭ জন। এর পরেই রয়েছে ১৬ থেকে ২০ বছর বয়সী (১২,৭৮০ জন) এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী (১৩,৩৩২ জন) জনগোষ্ঠী।   

মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাস থেকে ডেঙ্গুর বিস্তার তীব্র হতে শুরু করে। সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা রেকর্ড ৪৩ হাজার ৭৭৪ জনে পৌঁছায় এবং মারা যান ১৪৮ জন। চলতি অক্টোবর মাসের প্রথম ৮ দিনেই ১৪ হাজার ৫৩১ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৪৯ জন।  

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলো থেকে দুই হাজার ৫৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৮ হাজার ২০৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট পাঁচ হাজার ৬৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৩২ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬০ জন ডেঙ্গু রোগী।   
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে...
ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক গাইডলাইন বা প্রটোকল মেনে চিকিৎসা দেওয়া সত্ত্বেও এডিস মশার ভ্যারিয়েন্ট বা ধরনের পরিবর্তনের কারণে ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর