সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) দেশে আরও সাতজন গেছে। একই সময়ে সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের।
শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে যারা মারা গেছে তাদের ছয়জনই ঢাকার আর একজন মারা গেছে বরিশালে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৮৪ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ জন। আর মোট মৃত্যু ৬৭৭।
এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯১ হাজার ৭৮৯ জনের শরীরে। হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জনের। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ২ হাজার ৭৩৮ জন।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭১ হাজার ৯৭০ জন বাড়ি ফিরেছে।
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকর্ষণে রোড শো, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
শিশুদের বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী