বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকর্ষণে রোড শো, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:১০ পিএম

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক রোড শো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন ২০২৬) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ রোড শো-এর আয়োজন করে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। দেশের বন্ধ ও অলাভজনক কারখানাগুলোতে বিনিয়োগ আকৃষ্ট করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোড শোতে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর প্রতিনিধিরাও অংশ নেন। উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল, এসিআই লিমিটেড, ওয়ালটন, মেঘনা, রানার, টি কে, ব্র্যাক, নাবিল, স্কয়ার, ট্রান্সকম, আকিজ ও লাল তীরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধাররা।

এ ছাড়া অনুষ্ঠানে জাপানের মারুবেনি কর্পোরেশন, টয়োটা সুশো কর্পোরেশন, সুমিতোমো কর্পোরেশন, এমইউএফজি ব্যাংক লিমিটেড, মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড, সোজিৎস এশিয়া প্রাইভেট লিমিটেড, জেট্রো বাংলাদেশ অফিসের প্রতিনিধি এবং বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে আয়োজিত এ রোড শো-এর মাধ্যমে বন্ধ ও অলাভজনক শিল্পপ্রতিষ্ঠানে নতুন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়।

আরবিএস
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড...
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বিনিয়োগ সুরক্ষা চুক্তির মতো কাঠামোর মাধ্যমে এ সুবিধা অব্যাহত...
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট...
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। 
ত্রিনিদাদ ও টোবাগো প্রজাতন্ত্রের পররাষ্ট্র ও ক্যারিকম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর