২৬ সেপ্টেম্বর থেকে হামের টিকা, পাবে আরও ৩৪ লাখ শিশু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

দেশের ৩৪ লাখ শিশুকে নতুন করে হামের টিকা দিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। 

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের বিশেষ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এর আগে এপ্রিলের শুরু থেকে ২০ মে পর্যন্ত সময়ে এক কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি এ সময়ে দুই কোটি ২৩ লাখ শিশুকে দেওয়া হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। নতুন ক্যাম্পেইনের জন্য সরকারের কাছে বর্তমানে ৫৮ লাখ ডোজ হামের টিকা মজুদ রয়েছে। ১০ শতাংশ অপচয় বা সিস্টেম লস বাদ দিলে মোট ৫২ লাখ ডোজ টিকা হাতে নিয়ে ৩৪ লাখ শিশুকে কেন্দ্র করে ২৬ সেপ্টেম্বর থেকে এই ক্যাম্পেইন শুরু করা হচ্ছে।

সংবাদ ব্রিফিংয়ে দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সরকার কাজ করে যাচ্ছে। তবে আক্রান্তদের সিংহভাগই শুরুর দিকে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে কেন্দ্রগুলোতে কিছুটা বাড়তি চাপ তৈরি হচ্ছে। হাসপাতালে প্রয়োজনীয় স্যালাইনের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনে মোবাইল হাসপাতাল চালুর পরিকল্পনা রয়েছে।

হাম প্রতিরোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ—দুটিকে একই সঙ্গে বড়ো চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধের সার্বিক কার্যক্রম জোরদার করার কথা জানান।

একাত্তর/এসি
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮টি শিশু। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৮২ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক...
যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কঠোর ও স্পষ্ট বার্তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে উল্লেখ করে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সোজা জানিয়ে দিয়েছেন, ইরানের মৌলিক অধিকার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
‘আমার ছেলের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে, আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আজ আপনাদের কাছেই আমার অপ্রতিমকে সোপর্দ করছি,...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর