হাম উপসর্গে একদিনে আরও চার মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৫৭। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুইজন, চট্টগ্রামে ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।

একই সময়ে ৮৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৬২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৯ হাজার ৮১৪ জনে।

গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৫৮ হাজার ৫৮৯ জন রোগী ভর্তি হয়েছেন।

আরবিএস
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন।
দেশের ৩৪ লাখ শিশুকে নতুন করে হামের টিকা দিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮টি শিশু। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
রাজধানীর পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পল্লবী থানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে একত্রিত হচ্ছেন বিশ্বের শীর্ষ নেতারা। টানা দ্বিতীয় বছরের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোডিয়ামে প্রত্যাবর্তনের মুখোমুখি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর