যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত চার

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় একটি এক ইঞ্জিন বিশিষ্ট বিমান বিধ্বস্ত হয় এবং পরবর্তীতে বিমানটিতে আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় বিমানে থাকে চার যাত্রীর সকলেই নিহত হয়েছেন।

শনিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, এক ইঞ্জিন বিশিষ্ট চেসনা-২১০ বিমানটি শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে বিধ্বস্ত হয়।

মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটলান্টার উত্তর-পূর্বাঞ্চলীয় দেকাল্ব পিচট্রি বিমাবন্দর থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন বিশিষ্ট চেসনা-২১০ বিমানটি শুক্রবার স্থানীয় সময় দুপুরে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর পরই বিমানটিতে আগুন ধরে যায়। ফলে এতে থাকা চার যাত্রীর সকলেই নিহত হয়। 

তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

আরো পড়ুন: বাংলাদেশকে দুই লাখ ডোজ টিকা উপহার দেবে রোমানিয়া: পররাষ্ট্রমন্ত্রী

দেকাল্ব কাউন্টি ফায়ার রেসকিউ কর্মকর্তা ক্যাপ্টেন জেসন ড্যানিয়েল জানান, দুর্ঘটনার পর যখন স্থানীয় উদ্ধার দল ঘটনাস্থলে উপস্থিত হয় তখন বিমানটিতে আগুন জ্বলছিলো। পরে তারা আগুন নেভায় এবং ওই চার যাত্রীর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন। 

এ দুর্ঘটনার কারণ জানতে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশান সেফটি বোর্ডের নেতৃত্বে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।  


একাত্তর/আরবিএস  

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
যুক্তরাষ্ট্রজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি ‘হাম’ (Measles)। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে...
ভারতের উত্তর-পূর্ব দিল্লির সীমা পুরী এলাকায় বুধবার বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক মর্মান্তিক দুর্ঘটনা। একটি চারতলা আবাসিক ভবন হঠাৎ তাসের ঘরের মতো ধসে পড়ে এক শিশুর বীভৎস ও বেদনাদায়ক মৃত্যু হয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ এবং 'ভোট চুরি'র গুরুতর অভিযোগে রাজধানী দিল্লিতে চরম নাটকীয়তা ও টানটান উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে! ক্রমাগত দ্বিতীয় দিনের মতো বিরোধী...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর