যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের জন্য বুস্টার ডোজের অনুমোদন

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০৩:২০ পিএম

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের জন্য ফাইজার ও মডার্নার তৈরি করোনার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে দেশটির ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।  

মহামারীতে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশে নতুন করে করোনার শীতকালীন ঢেউ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে বুস্টার ডোজের ব্যবহার সংক্রমণে লাগাম টানবে বলে ধারণা বিশেষজ্ঞদের। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (১৯ নভেম্বর) বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদনের ফলে দেশটির ১৮ ও তার চেয়ে বেশি বয়সীদের আক্রান্ত ও মৃত্যু ঝুঁকি হ্রাস পাবে।    

এর আগে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বিবেচনা করে কেবলমাত্র ৬৫ বছর বয়স্কদের পাশাপাশি এ রোগে মারাত্মভাবে আক্রান্ত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি ও পেশাগতভাবে ব্যাপক ঝুঁকির মুখে রয়েছেন এমন লোকজনকে বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন ছিল।

যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর ভারপ্রাপ্ত কমিশনার জানেট উডকক বলেন, সেন্টার্স ফর ডিজিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গঠিত বিশেষজ্ঞ প্যানেল যুক্তরাষ্ট্রের ১৮ ও পঞ্চাশোর্ধ বয়সের সকল মানুষকে বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে। এমন কি কোনো কোনো ক্ষেত্রে অবস্থার পরিপেক্ষিতে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

সিডিসি পরিচালক রোশলি ওয়ালানস্কি এ প্যানেলের সুপারিশমালা স্বাক্ষর করে বলেন, আমরা শীতকালে প্রবেশ করায় করোনাভাইরাস মোকাবেলা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বুস্টার ডোজ জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র।

আরও পড়ুন: সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এফডিএ বলছে, ফাইজার ও মডার্নার উভয় ডোজ টিকা নিয়েছেন এমন কয়েক হাজার লোককে বুস্টার ডোজ দিয়ে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে তারা এমন সিদ্ধান্ত  গ্রহণ করেছে।

এ ক্ষেত্রে যারা দুই ডোজ টিকা নিয়েছেন কেবলমাত্র তারা ছয় মাস পর বুস্টার ডোজ নেওয়ার সুযোগ পাবেন। 


একাত্তর/আরবিএস  

তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর