চলতি বছরই চালু হবে ভারতের আন্তর্জাতিক ফ্লাইট

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৮:১৩ পিএম

চলতি বছরের শেষের দিকে আন্তর্জাতিক বিমান চালুর কথা ভাবছে ভারত সরকার। বৈশ্বিক মহামারী করোনায় প্রায় ২০ মাস বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক অবস্থায় ফেরার কথা ভাবছে দেশটি। খবর এনডিটিভির।

আজ বুধবার (২৪ নভেম্বর) দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব রাজীব বনসাল এসব তথ্য দেন।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ২০২০ সালের মার্চে দেশজুড়ে লকডাউন জারি করে ভারত সরকার। সেই সময়  প্রত্যাবাসন মিশনে নিযুক্ত এবং ওষুধ ও খাবারের মতো প্রয়োজনীয় পণ্য-সামগ্রী পরিবহনের বিমান বাদে আন্তর্জাতিক সব ফ্লাইট চলাচল স্থগিত হয়ে যায়।

দীর্ঘ প্রচেষ্টায় বিরাট সংখ্যক মানুষের জন্য টিকা নিশ্চিত এবং সংক্রমণ হ্রাস পাওয়ায় বর্তমানে বিধি-নিষেধে শিথিলতা আনা হয়েছে। বর্তমানে বিশ্বের অন্তত ২৫টি দেশের সঙ্গে ভারতের ‘এয়ার বাবল’ চুক্তি রয়েছে।

আরও পড়ুন: আরো পাঁচ মাস পর খুলবে নিউজিল্যান্ডের দুয়ার

এয়ার বাবল ব্যবস্থাপনার আওতায়, আন্তর্জাতিক যাত্রী পরিবহনকারী ফ্লাইটগুলো সদস্য দেশগুলোর নিজ নিজ বিমান সংস্থার মাধ্যমে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে একে অপরের অঞ্চলে যাত্রী পরিবহন করে থাকে।

এর আগে গত সপ্তাহে ভারতের বেসামরিক পরিবহন মন্ত্রী জোতিরাদিত্য সিনদিয়া বলেন, দেশের সরকার আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া মূল্যায়ন করছে। তিনি বলেন, ভারতের সরকার আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফেরানোর ব্যাপারে আশাবাদী হলেও করোনাভাইরাসের সংক্রমণের নতুন ঢেউ থেকে রক্ষায় ব্যবস্থা নেবে।

মহামারি চলাকালীন অভ্যন্তরীণ ফ্লাইট রুটেও একই বিধিনিষেধ জারি করার পর গত মাসে প্রথমবারের মতো পূর্ণ সক্ষমতায় যাত্রী পরিবহনের অনুমতি পায় দেশটির অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী বিমানসংস্থাগুলো।

প্রসঙ্গত, আন্তর্জাতিক যাত্রী পরিবহন পুনরায় চালু করার সিদ্ধান্তের পর গত ১৫ নভেম্বর থেকে পর্যটন ভিসা দেওয়া শুরু করে ভারত। 


একাত্তর/টিএ

ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
আইপিএস কর্মকর্তা বুশরা বানোর একটি অনুপ্রেরণামূলক ভিডিও এবং তাঁর ধর্মীয় সম্ভাষণকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি ও আমলাতন্ত্রে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের উৎসাহিত...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
শিল্পোদ্যোক্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে গ্যাসের চাপ ও সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় গ্যাসনির্ভর শিল্পে স্বস্তি ফিরেছে। এতে উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে অন্তত আটজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর