সিঙ্গাপুর-মালয়েশিয়ার স্থলসীমান্ত চালু

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০৪:০৬ পিএম

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কের মধ্যেই ব্যস্ততম স্থলসীমান্ত খুলে দিলো সিঙ্গাপুর ও মালয়েশিয়া। স্থানীয় সময় সোমবার (২৯ নভেম্বর) সীমান্ত খুলে দেয়া হয়।

তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই ব্যস্ত সীমান্ত পার হওয়ার অনুমতির জন্য টিকার দুই ডোজই নেওয়া থাকতে হবে প্রত্যেক ভ্রমণকারীর।

এর আগে কোভিড-১৯ মহামারী রূপ নিলে সংক্রমণ রোধ করতে ২০২০ সালের মার্চ মাসে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। সেসময় হঠাৎ নেওয়া সিদ্ধান্তে দুই দেশে আটকে পড়ে বহু মানুষ।

তবে স্থলসীমান্ত চালুর ব্যাপারে নির্দিষ্ট কিছু নির্দেশনা জারি করেছে সিঙ্গাপুর সরকার। নতুন নিয়মে, করোনা নেগেটিভ সনদ থাকলে এক হাজার ৪৪০ জন ভ্রমণকারী দৈনিক সীমান্ত দিয়ে ভ্রমণ করতে পারবেন। তবে নাগরিকত্ব, স্থায়ী আবাসনের ব্যবস্থা অথবা দীর্ঘমেয়াদী ভিসার আওতায় থাকা ব্যক্তিদের কোয়ারেন্টাইন মানতে হবে না।

আরও পড়ুন: বিদেশী ভ্রমণকারীদের ওপর জাপানের নিষেধাজ্ঞা

ওমিক্রন আতঙ্কের পর রোববার থেকে ভ্রমণকারীদের করোনা পরীক্ষা চালু করেছে দেশটি। একই নিয়ম অনুসরণ করছে মালয়েশিয়াও।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৮৫ শতাংশ ও মালয়েশিয়ায় শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে।

এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবও সোমবার প্রথমবারের মতো সিঙ্গাপুর সফরে যাচ্ছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, শ্রমের জন্য সিঙ্গাপুর মালয়েশিয়ার নাগরিকদের ওপর অনেকাংশে নির্ভরশীল। কেননা সিঙ্গাপুরের রেস্তোরাঁ থেকে শুরু করে সেমিকন্ডাক্টর বানানোর কারখানার কর্মীদের অধিকাংশই মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহোর রাজ্যের বাসিন্দা।

মহামারির আগে জোহোর-সিঙ্গাপুর কজওয়ে সীমান্ত দিয়ে দৈনিক তিন হাজারের বেশি মানুষ মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে যাতায়াত করতেন।


একাত্তর/টিএ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর