ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে রোহিঙ্গাদের মামলা, ক্ষতিপূরণ দাবি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০২:০৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রায় ১৫ হাজার কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে রোহিঙ্গারা। সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে তাদের পক্ষের আইনজীবীরা মামলাটি দায়ের করেন।

যেখানে ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। মামলায় বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অনুমতি দিয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটি নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করেছে। 

মামলায় অভিযোগ করা হয়, ফেসবুক অর্থনৈতিকভাবে লাভবান হতে উসকানিমূলক ভিডিও, সহিংসতা এবং অপপ্রচারের ভিডিও ও তথ্য সংবলিত পেজগুলোকে ব্যবহারকারীদের দেখতে উৎসাহিত করেছে। এতে ঘৃণ্য অপপ্রচার আরও বেড়েছে এবং তা গণহত্যায় উসকানি হিসেবে কাজ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা এ বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবহারকারীদের পোস্ট করা কন্টেন্ট নিয়ে ফেসবুক ব্যাপকভাবে সুরক্ষিত। 

তবে নতুন দায়ের করা মামলায় মিয়ানমারের আইনি যুক্তি তুলে ধরা হয়েছে। ওই আইনে এই ধরনের সুরক্ষা না থাকায় এই মামলায় ফেসবুক বিপদে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/এনএ
সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার।
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে দায়ের করা মামলায় জানুয়ারি মাসে পাবলিক শুনানি শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত।
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে নিপীড়ন ও দমনের শিকার হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা। এবার রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গা মুসলিমদের ওপর নতুন করে নিপীড়ন ও দমননীতি আরোপ করেছে বলে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর