পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরের পর করাচীর শেরশাহ এলাকায় এ ঘটনা ঘটে। করাচির পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানের ডন পত্রিকা।
ডনের প্রতিবেদনে জানা যায়, শনিবার দুপুরে পাকিস্তানের করাচি শহরের শেরশাহ এলাকার পরচা চকে এ বিস্ফোরণ ঘটে। শেরশাহের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাফর আলি শাহ জানিয়েছেন, একটি বেসরকারি ব্যাংকের পাশের নালার কাছে বিস্ফোরণটি ঘটে। সেখানে একটি পেট্রলপাম্পও ছিল।
বিস্ফোরণের ফুটেজে একটি ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসাবশেষ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণস্থলে ক্ষতিগ্রস্ত যানবাহনও পড়ে থাকতে দেখা গেছে।
ধারণা করা হচ্ছে, বিস্ফোরণে ধসে যাওয়া ভবনের ভেতরে এখনও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটিকে ঘিরে রেখে উদ্ধার কাজ চালাচ্ছেন।
আরও পড়ুন: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১০
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা থেকে গ্যাস থেকে বিস্ফোরণটি ঘটতে পারে।
একাত্তর/এসি
