অভিজিৎ রায়ের খুনিদের তথ্য দিলে ৪৪ কোটি টাকা পুরষ্কার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৯:০৪ পিএম

বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক দুই আসামী চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ও আকরাম হোসেনের তথ্য দাতার জন্য ৫ মিলিয়ন ডলার বা প্রায় ৪৪ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্র সময় সোমবার (২০ ডিসেম্বর) সকাল নয়টায় জাস্টিস বিভাগের ওয়েবসাইটে অভিজিতের হত্যাকে মার্কিন নাগরিকের উপর হামলা হিসাবে উল্লেখ করে এই ঘোষণা দেয়া হয়েছে। 

এর আগে, চলতি বছর ফেব্রুয়ারিতে বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার মামলায় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়াসহ পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল৷

এ মামলায় অভিযুক্ত ছয় আসামির মধ্যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক ওরফে জিয়া, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামস), আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷

তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য৷

আরেক আসামি উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন না৷ তবে তিনি ফেইসবুকে পোস্ট দিয়ে অভিজিৎ রায়কে ‘হত্যার প্ররোচনা দিয়েছিলেন’ বলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে৷ আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক৷ 

আরও পড়ুন: বিসিবি থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান!

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে অভিজিৎ রায় স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফিরছিলেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে চালানো মৌলবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সশস্ত্র হামলায় ঘটনাস্থলেই নিহত হন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ৷ চাপাতির আঘাতে আঙুল হারান বন্যা৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ থাকতেন যুক্তরাষ্ট্রে৷ বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইট পরিচালনা করতেন তিনি৷ হত্যাকাণ্ডের পর শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অভিজিৎ এর বাবা একুশে পদকজয়ী পদার্থবিদ অজয় রায়। বার্ধক্যজনিত সমস্যা, নিউমোনিয়া ও ব্রংকাইটিসে ভুগে ২০১৯ সালের ৯ ডিসেম্বর মারা যান তিনি৷

একাত্তর/এসএ

সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর