হত্যা আর ধ্বংসযজ্ঞে দমবে না ইরানি সংকল্প: মোজতবা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পিএম

ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। সোমবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমির নিহতের খবর নিশ্চিত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি এক বিবৃতিতে জানিয়েছেন, কমান্ডারদের হত্যাকাণ্ডে ইরানের সামরিক সংকল্প দমানো যাবে না।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি তার লিখিত বিবৃতিতে নিহত জেনারেল মাজিদ খাদেমির কয়েক দশকের একনিষ্ঠ সেবার প্রশংসা করেন। তিনি বলেন, ইসলামি ইরানের সশস্ত্র বাহিনীর এই গভীর শিকড়যুক্ত ফ্রন্টকে সন্ত্রাসবাদ বা অপরাধের মাধ্যমে টলানো সম্ভব নয়।

উল্লেখ্য, যুদ্ধের শুরুতে বাবা আলী খামেনেই নিহত হওয়ার পর মোজতাবা দায়িত্ব নিলেও এখনো জনসমক্ষে আসেননি। অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ খাদেমির মৃত্যুর দায় স্বীকার করে তাকে হিজবুল্লাহ ও হামাসের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে অভিহিত করেছেন।

এছাড়া সোমবার ইসরাইলি বিমান বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের বিশেষ অপারেশন ইউনিটের কমান্ডার আসগর বাঘেরিকে ‘খতম’ করার দাবি করেছে, যদিও তেহরান এই বিষয়ে এখনো নীরব।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মঙ্গলবার রাত ৮টার (ইউএস সময়) ডেডলাইন ঘনিয়ে আসায় ইরানে চরম উত্তেজনা বিরাজ করছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সাধারণ অবকাঠামোতে বোমা হামলা চালানো হবে।

এই হুমকির প্রতিবাদে ইরানের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আলিরেজা রহিমি সামাজিক মাধ্যম এক্সে দেশের তরুণ প্রজন্ম, শিল্পী এবং অ্যাথলেটদের প্রতি এক বিশেষ আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার দুপুর ২টায় দেশের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে ‘মানবশৃঙ্খল’ তৈরির ডাক দিয়ে বলেন, বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো একটি যুদ্ধাপরাধ, আমরা হাতে হাত রেখে তা বিশ্বকে জানিয়ে দেব।

ইরানি কর্তৃপক্ষের এই ‘মানবঢাল’ তৈরির আহ্বান আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা মনে করিয়ে দিয়েছে, ১৯৮০-র দশকের ইরান-ইরাক যুদ্ধের সময় ইরান শিশু সৈনিকদের ব্যবহার করেছিল, যেখানে হাজার হাজার শিশুর মৃত্যু হয়।

সম্প্রতি বিপ্লবী গার্ড বাহিনী ১২ বছর বয়সী কিশোরদেরও ‘স্বেচ্ছাসেবক’ হিসেবে যুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে সমালোচিত হচ্ছে।

একদিকে ইসরাইলের নিখুঁত লক্ষ্যভেদে একের পর এক শীর্ষ কমান্ডারের পতন, অন্যদিকে ট্রাম্পের ধ্বংসাত্মক আল্টিমেটাম, এই দ্বিমুখী চাপে ইরান এখন তার জনশক্তিকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের পথে হাঁটছে। মঙ্গলবার বিকালের এই মানবশৃঙ্খল কর্মসূচি এবং রাতের মার্কিন ডেডলাইন মধ্যপ্রাচ্যের ভাগ্য কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।

তথ্যসূত্র: প্রেস টিভি-সিএনএন-মেহর নিউজ

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর