পরিবার-বন্ধু নিয়ে তেলেঙ্গানা রাজ্যের প্রথম সমলিঙ্গ বিয়ে

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১০:৫৫ এএম

ভারতের হায়দ্রাবাদে এক সমলিঙ্গ জুটি তাদের পরিবার-পরিজনের সামনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এটিকে তেলেঙ্গানা রাজ্যের প্রথম সমলিঙ্গ বিয়ে হিসেবে ধরা হচ্ছে। 

আট বছরের প্রণয়ের পর শনিবার (১৮ ডিসেম্বর) এক 'প্রতিশ্রুতি অনুষ্ঠানের' মাধ্যমে অভয় দাঙ্গে এবং সুপ্রিয় চক্রবর্তী আংটিবদল করেন। 

ভারতের সুপ্রিম কোর্ট ২০১৮ সালে সমকামিতাকে বৈধ ঘোষণা করলেও, দেশটিতে এখনও সমলিঙ্গ জুটিরা আইনগতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন না। 

image


দুই বরের ঐতিহ্য এবং সংস্কৃতিকে সম্মান জানাতে পাঞ্জাবি এবং বাঙালি বিভিন্ন উপাদানের সমন্বয় ছিল বিয়ের অনুষ্ঠানে। মূল অনুষ্ঠানের আগে তারা মেহেদী এবং হলুদ অনুষ্ঠানও আয়োজন করেন। 

image


সুপ্রিয় বলেন, শুরু থেকেই বিয়ের আয়োজনে তাদের বাবা-মায়েদের রাখায় তারা খুবই খুশি হয়েছেন। এ সম্পর্ককে শুরু থেকেই সমর্থন করে এসেছেন তারা। 

আরও পড়ুন: পানামা পেপার্স কেলেঙ্কারিতে ঐশ্বরিয়াকে পাঁচঘণ্টা জিজ্ঞাসাবাদ

তিনি আরও বলেন, 'ভালোবাসার মানুষের কাছে গ্রহণযোগ্যতা, ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে আমরা খুবই কৃতজ্ঞ। এই দিনটি এবং জীবনের প্রতিটি দিনের জন্য ধন্যবাদ।' 


একাত্তর/এসজে

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর