চীনে মিললো সাড়ে ছয় কোটি বছর পুরনো ডায়নোসর ভ্রূণ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৭:০০ পিএম

ডিম ফুটে বেরিয়ে আসার অপেক্ষায় থাকা নিখুঁতভাবে সংরক্ষিত একটি ডায়নোসরের ভ্রূণ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। চীনের গাংঝু প্রদেশে এটি পাওয়া গেছে। 

প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন, ভ্রূণটির বয়স প্রায় ছয় কোটি ৬০ লাখ বছর। এটি একটি দাঁতহীন থেরোপড বা অভির‍্যাপটোরোসর ডায়নোসরের ভ্রূণ। এর নাম দেওয়া হয়েছে বেবি ইংলিয়াং। 

গবেষক ড. ফিওন ওয়াইসাম মা জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া সব ডায়নোসরের ভ্রূণের মধ্যে এটিই সেরা। 

বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কারের মাধ্যমে ডায়নোসর এবং আধুনিক পাখির মধ্যে সম্পর্ক আরও ভালোভাবে বোঝা যাবে। ডিমের মধ্যে ভ্রূণটি কিছুটা কোঁকড়ানো অবস্থায় ছিল, যাকে 'টাকিং' বলা হয়। পাখির ডিম থেকে বাচ্চা ফোটার আগেও ভ্রূণ এই অবস্থানে থাকে। 

ডা. মা বলেন, এর থেকে বোঝা যায় যে আধুনিক পাখির এই বৈশিষ্ট্যটি তাদের ডায়নোসর পূর্বসূরিদের মধ্যে প্রথম বিবর্তিত হয়। 

আরও পড়ুন: কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের প্রথম এসএমএস

বেবি ইংলিয়াং এর মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্য্য ১০.৬ ইঞ্চি। এটি ৬.৭ ইঞ্চি দীর্ঘ একটি ডিমের মধ্যে সংরক্ষিত ছিল। বর্তমানে এটিকে চীনের ইংলিয়াং স্টোন নেচার হিস্টোরি মিউজিয়ামে রাখা হয়েছে।

ডিমটি প্রথম পাওয়া যায় ২০০০ সালে। কিন্তু দশ বছর ধরে এটিকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। জাদুঘরের নির্মাণকাজ শুরুর পর বিজ্ঞানীরা সন্দেহ করেন যে ডিমটির ভেতরে একটি ভ্রূণ রয়েছে। 

ডাইনোসরটির শরীরের অংশবিশেষ এখনও পাথরে ঢাকা রয়েছে। বিজ্ঞানীরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে এটির পূর্ণ অবয়ব তৈরির চেষ্টা করবেন।

অভির‍্যাপটোরোসরেরা 'ডিম চোর গিরগিটি' নামে পরিচিত। ক্রাটেশাস পর্বের শেষদিকে এশিয়া এবং উত্তর আমেরিকায় পালকযুক্ত এসব ডায়নোসরের বসবাস ছিল। 


একাত্তর/এসজে
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর