সরিয়ে নেওয়া হলো তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যার স্মারক স্তম্ভ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১:৫১ এএম

বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে হংকং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত ভাস্কর্য 'দ্য পিলার অফ শেম' সরিয়ে ফেলা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, 'ভাস্কর্যটি পুরনো হয়ে যাওয়ায়' বিশ্ববিদ্যালয়ের ঝুঁকি বিবেচনা করে আইনি পরামর্শে ভাস্কর্যটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তারা আরও জানিয়েছে, উপড়ে ফেলা ভাস্কর্যটি সংরক্ষণ করে রাখা হবে।

বুধবার রাতে ভাস্কর্যটি সরিয়ে ফেলার প্রথম ইঙ্গিত পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা প্লাস্টিকের শিট দিয়ে এলাকাটি ঘিরে রাখেন। 

রাতভর কাজ করে নির্মাণশ্রমিকেরা তামার তৈরি আট মিটার উচ্চতার (২৬ ফুট) ভাস্কর্যটি উপড়ে ফেলেন। রাতেই প্লাস্টিকে মুড়িয়ে মূর্তিগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

তিয়ানআনমেন স্কয়ারে বেইজিংয়ের চালানো সেই হত্যাযজ্ঞ নিয়ে হংকংয়ে যে কয়েকটি স্মারক অবশিষ্ট রয়েছে তার একটি এই শিল্পকর্ম। ভাস্কর্যটিতে কয়েক ডজন বাঁকানো দেহ ও ব্যথিত মুখ দেখা যায়।

আরও পড়ুন: জাল পাসপোর্ট বিক্রির দায়ে তুরস্কে মার্কিন কূটনীতিক গ্রেপ্তার

১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে জড়ো হয়ে বিক্ষোভে শত শত ছাত্র-শ্রমিককে গুলি করে হত্যা করে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার। ওই ঘটনা নিয়ে এরপর কোনো রকম আলোচনা নিষিদ্ধ করে চীন। 

গত অক্টোবরে হংকং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাস্কর্যটি সরিয়ে ফেলার ঘোষণা দেয়। 

ডেনমার্কের ভাস্কর জেনস গ্যালশিওটের ‘দ্য পিলার অব শেম’ নামের এ ভাস্কর্যটি গত দুই যুগ ধরে হংকং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে প্রদর্শন করে রাখা হয়েছে। ভাস্কর্য অপসারণকে ‘সত্যিকারের নৃশংস’ ঘটনা হিসেবে অভিহিত করে গ্যালশিওট এটি উপড়ে ফেলার ঘটনাকে ‘সমাধির পাথর ধ্বংসের’ সঙ্গে তুলনা করেছেন। 


একাত্তর/এসজে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন এই সফর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বড়সড় জয়ের...
লাল গালিচা সংবর্ধনা, সেলফি আর সুস্বাদু খাবারের আতিথেয়তা- বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া শীর্ষ সম্মেলনে চীনের সাথে ব্যবসায়িক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে কোনো কমতি রাখেননি আমেরিকার সবচেয়ে ধনী ও প্রভাবশালী...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর