চীনের কিংহাইয়ে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২:০২ পিএম

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় কিংহাই প্রদেশে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৬ দশমিক ৯। 

চীনের আর্থকোয়াক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৮ জানুয়ারি) রাত ১ টা ৪৫ মিনিটে প্রবল এ ভূকম্পন অনুভূত হয়।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে চারজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। 

সিইএনসি বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল জিনিং শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: ভারতে লাগামহীন করোনা, একদিনে আক্রান্ত প্রায় দেড় লাখ

জোরালো ভূমিকম্পের পর তিনটি আফটার শক অনুভূত হয়। যেগুলোর মাত্রা ছিলো, ৪ দশমিক ৯, ৫ দশমিক ১ ও ৩ দশমিক ০।    

ভূমিকম্প আঘাত হানার পরপরই স্থানীয় দমকল বাহিনীর ৫৫টি গাড়ি ও অন্তত ৪৯৯ কর্মী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাতে হতাহতের কোনো ঘটনা না ঘটে। 

দেশটির রাস্ত্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানায়, গানসু প্রদেশ, শানসি প্রদেশ এবং নিংজিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলেও এ কম্পন অনুভূত হয়। 


একাত্তর/আরবিএস 

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর