কিস্তি দিতে না পারায় মারধর, লাইভে তিনজনের আত্মহত্যা

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৯:৫১ পিএম

সময়মতো কিস্তির টাকা পরিশোধ করতে না পারার অভিযোগ মেয়ের বিরুদ্ধে। এর জের ধরে ওই মেয়ের বাড়িতে এসে তার বাবা, মা, ভাইকে অপমান করে ঋণদাতা সংস্থার লোকজন। সেই অপমান মানতে না পেরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করন ওই মেয়ের বাবা, মা ও ভাই।

রোববার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভারতের ফ্রেজারগঞ্জ উপকূল থানার বকখালির সমুদ্র সৈকত লাগোয়া জঙ্গলের কাছে এ ঘটনা ঘটে। এ খবর জানা গেছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

মৃতরা হলেন— নাম শ্যামল নস্কর (৫৩), রীতা নস্কর (৪৩) এবং অভিষেক নস্কর (২৫)। শ্যামল ও রিতার মেয়ে পুনম দাস। তিনি ডায়মন্ড হারবার থানার সুলতানপুরের বাসিন্দা। তার স্বামী মিঠুন দাস মাছের আড়তের কর্মী। পুনমের বিরুদ্ধে কয়েকদিন আগে স্বনির্ভর গোষ্ঠী নামক এক ক্ষুদ্রঋণ সংস্থার টাকা নিয়ে সময় মতো ফেরত না দেওয়ার অভিযোগ ওঠে।

শনিবার (৮ জানুয়ারি) রাতে স্বনির্ভর গোষ্ঠীর কিছু নারী সদস্য পুনমের সামনেই তার পরিবারকে মারধর করে এবং হুমকি দেয়। ওই রাতেই এ বিষয়ে থানায় অভিযোগ করেন করেন শ্যামল নস্কর। তারপর রোববার সকালে স্ত্রী রীতা ও ছেলে অভিষেককে নিয়ে বকখালির সমুদ্র সৈকতে চলে যান শ্যামল। সেখানে ছেলে অভিষেকের ফোন থেকে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেন তারা।

এরপরই পুলিশ স্বনির্ভর গোষ্ঠীর পাঁচ মহিলাকে আটক করে, একই সাথে আটক করা হয় পুনম এবং তার স্বামীকে।


একাত্তর/এসএ

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কয়েকজন নাবিক ও মেরিন সেনা সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
এনআরসি আতঙ্কে কলকাতায় আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। রবিবার দক্ষিণ কলকাতার আনন্দপল্লীর বাসিন্দা ৫৮ বছর বয়সী দিলীপ সাহার ঝুলন্ত মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়।
ইলেকট্রনিকস, মোটরসাইকেল বা গাড়ি কিনতে মধ্যবিত্ত এখন ভরসা করে ইএমআই বা কিস্তিতে। ক্রেডিটে কেনা জিনিসের টাকা অল্প অল্প করে সুদসহ পরিশোধে অভ্যস্ত হয়েছেন অনেকেই। এবার ভারতের গুজরাটে ঘুষও নেওয়া হচ্ছে...
পুলিশের কাছে অভিযোগ দিয়েও শেষ রক্ষা হলো না সাভারের বিউটিশিয়ান সাথীর। শেষ পর্যন্ত মাদকাসক্ত স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর