কলকাতায় প্রবীণের মরদেহ উদ্ধার, পরিবার বলছে এনআরসি আতঙ্কে আত্মহত্যা

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম

এনআরসি আতঙ্কে কলকাতায় আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। রবিবার দক্ষিণ কলকাতার আনন্দপল্লীর বাসিন্দা ৫৮ বছর বয়সী দিলীপ সাহার ঝুলন্ত মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে এমন আতঙ্কে পশ্চিমবঙ্গে প্রথম আত্মহত্যার ঘটনা এটি। 

তার পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি বিজেপি শাসিত রাজ্য দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট এবং আসামে এনআরসি নিয়ে অভিযান শুরুর পর থেকে আতঙ্কে ভুগছিলেন দিলীপ সাহা। কলকাতার বাসা থেকে বেরোনোও এক প্রকার বন্ধ করে দিয়েছিলেন তিনি। শুধু টেলিভিশনে জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে খবর দেখতেন সারাদিন। 

আর সেই আতঙ্ক থেকেই আত্মহত্যার পথ বেছে নেন দিলীপ সাহা। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকালে দিলীপ সাহার স্ত্রী আরতি সাহা ঘরের দরজা বন্ধ থাকায় বার বার ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। এরপর প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে দিলীপ সাহার ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

থানায় খবর দেওয়ার পর পরই ঘটনাস্থলে পৌঁছে দিলীপ সাহার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, দিলীপ সাহা ১৯৭২ সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় আসেন। পরিবারের দাবি, এনআরসি কার্যকর হতে পারে—এই আশঙ্কায় সম্প্রতি তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার ভারতীয় ভোটার কার্ড, আধার ও প্যান কার্ড ছিল। তবু তিনি ভাবতেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

দিলীপ সাহা একটি ‘সুইসাইড নোট’ রেখে গেছেন বলে জানা গেলেও পুলিশ এখনো তা প্রকাশ করেনি। প্রতিবেশীদের অনেকে বলছেন, তিনি স্নায়ুজনিত সমস্যায় ভুগতেন ও মানসিকভাবে দুর্বল ছিলেন। কলকাতা পুলিশ দিলীপ সাহার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে তদন্ত শুরু করেছে।

ঘটনার পর পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ভোটার তালিকা সংশোধনের নাম করে তারা এনআরসির পথ প্রশস্ত করছে।

এআরএস
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর