নিজেদের মধ্যে সংঘর্ষের পর এবার মার্কিন রণতরীতে নাবিকদের আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কয়েকজন নাবিক ও মেরিন সেনা সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। এতে জাহাজটির প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিনের মানসিক স্বাস্থ্য এবং জীবনযাপন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

নেভি টাইমস ও স্টারস অ্যান্ড স্ট্রাইপসের বরাতে তেহরানভিত্তিক পার্সটুডে জানিয়েছে, জাহাজটিতে সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা ঠেকানো হয়েছে। নাবিকেরা টানা ২৫০ দিন কোনো বন্দরে না নেমে সমুদ্রে রয়েছেন। আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য এটিকে দীর্ঘতম মোতায়েনগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সান দিয়েগোতে নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রায় ২০০ নাবিকের স্বজন দীর্ঘ মোতায়েন এবং তাদের পরিবারের সদস্যদের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এক নাবিকের স্ত্রী জানান, তার স্বামী তাকে মেসেজ করে লিখেছিলেন, “সম্ভবত আগামীকাল ঘুম থেকে উঠব না।” 

আরেকজন জানান, দীর্ঘদিনের চাপের কারণে তার স্বামী সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন।

Multiple U.S. sailors aboard the USS Abraham Lincoln have reportedly  attempted suicide by trying to jump overboard as conditions worsen during  the aircraft carrier's exceptionally long deployment connected to the war  with

জাহাজের জীবনযাত্রার পরিবেশ নিয়েও অভিযোগ উঠেছে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান মাইক লেভিন বলেন, সেখানে ছত্রাকযুক্ত গোসলখানা, নষ্ট টয়লেট, কয়েক সপ্তাহ ধরে অচল লন্ড্রি ব্যবস্থা এবং দীর্ঘ সময় গরম পানির সংকট রয়েছে। খাবারের মান ও সরবরাহ নিয়েও অভিযোগ রয়েছে।

আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। প্রথমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েনের কথা থাকলেও পরে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক সংঘাতের মধ্যে জাহাজটিকে পশ্চিম এশিয়ায় পাঠানো হয়। মে মাসে মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও পরে তা বাড়ানো হয়।

এদিকে, জাহাজটির পরিস্থিতি নিয়ে আগের অভিযোগগুলোকে মার্কিন যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছিলেন। তবে নতুন অভিযোগের পর নাবিকদের কর্মপরিবেশ ও মানসিক স্বাস্থ্য নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

এর আগে গেলো সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাতজন মার্কিন নৌসেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়। তবে ওই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

আরবিএস
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
ইরানের বিরুদ্ধে যুদ্ধে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে অন্তত আটজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন।
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মহাযজ্ঞের পর্দা উঠতে এখনো বাকি অনেকটা সময়, কিন্তু তার আগেই কেপটাউনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ঘোষিত হয়ে গেল টুর্নামেন্টের গ্রুপ ও...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর