প্রশান্ত মহাসাগরে অগ্ন্যুৎপাত, সুনামি সতর্কতা জারি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১১:৫৫ এএম

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। সতর্কতার অংশ হিসেবে উপকূলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) জাপানে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলে এক দশমিক দুই মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে দেখা গেছে। 

উপকূলে তীব্র স্রোতের পাশাপাশি উপকূলীয় অঞ্চল ডুবে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (১৫ জানুয়ারি) দক্ষিণ প্রশান্ত মহাসাগরে হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাইপাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে টোঙ্গাতে প্রায় এক মিটারেরও বেশি উঁচু ঢেউ আছড়ে পড়ে। এ অগ্ন্যুৎপাতের শব্দ যুক্তরাষ্ট্র থেকেও শোনা গেছে। 

অগ্ন্যুৎপাতের স্থান থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত টোঙ্গার বেশ কিছু এলাকা ছাই দিয়ে ঢেকে গেছে। সেখানে বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা গেছে, পানির তোড়ে ভেসে যাচ্ছে রাজধানী নুকু'আলোফা-র রাস্তাঘাট। তবে এখন পর্যন্ত সেখানে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

এছাড়াও অগ্ন্যুৎপাতের ফলে শনিবার এক মিটারের বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়ে জাপানের কাগোশিমা এলাকায়। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর