জাকার্তা থেকে রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৬:২৫ পিএম

ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় শহর জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নিতে পার্লামেন্টে একটি আইন পাস করেছে দেশটির সরকার। মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হিসেবে দেশটির বোর্নিও দ্বীপের কালিমানতান এলাকাকে বেছে নিয়েছে প্রশাসন। ইন্দোনেশীয় পার্লামেন্টের স্পিকার পুয়ান মহারানি মঙ্গলবার জানিয়েছেন, দেশের রাজধানী জাকার্তা থেকে বোর্নিও দ্বীপের কালিমানতানে স্থানান্তরের বিষয়ে একটি বিলের অনুমোদন দিয়েছে আইনসভা।

রয়টার্স বলছে, ইন্দোনেশিয়ার রাজধানী নতুন এলাকায় স্থানান্তরের এই আইনটি দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর উচ্চাভিলাষী ৩২ বিলিয়ন ডলারের মেগা প্রজেক্টের প্রস্তাবনাকে বৈধ কাঠামোর মধ্যে এনেছে। ওই প্রস্তাবনায় রাজধানীর উন্নয়নে তহবিল বরাদ্দ এবং শাসনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: স্বামীই নায়িকা শিমুর হত্যাকারী: পুলিশ

পার্লামেন্টে পাসের মাধ্যমে বিলটি আইনে পরিণত হওয়ার পর মঙ্গলবার ইন্দোনেশীয় পরিকল্পনামন্ত্রী সুহারসো মনোয়ারফা বলেন, ‘নতুন রাজধানী দেশের শাসন ব্যবস্থার কেন্দ্র হবে এবং জাতির পরিচিতির প্রতীকে পরিণত হবে। একইসঙ্গে নতুন এই রাজধানী দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন কেন্দ্রেও পরিণত হবে।

তিনি আরও বলেন, নতুন রাজধানীর নাম হবে ‘নুসানতারা’। জাভা ভাষা থেকে নেওয়া এই নামটি প্রেসিডেন্ট জোকো উইদোদো নিজে পছন্দ করেছেন।


একাত্তর/এসএ

ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না হয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহীত...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
নড়াইল পৌরসভার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ুয়া অন্তত ছয় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর