ইউক্রেনে অস্ত্র ও সেনা পাঠাচ্ছে ব্রিটেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৩ পিএম

ইউক্রেনের আত্মরক্ষার সুবিধার্থে দেশটিতে শর্ট রেঞ্জ অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল পাঠাচ্ছে ব্রিটেন। সেইসাথে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে সেখানে অল্প সংখ্যক ব্রিটিশ সেনাও পাঠানো হবে। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) একথা জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। সোমবার প্রথম দফায় বেশ কিছু অস্ত্র সেখানে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

সম্প্রতি ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। তারা যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করে বসতে পারে এমন আশঙ্কা থেকেই ব্রিটেন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। 

তবে এসব অস্ত্র কেবলমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যেই ব্যবহার করা হবে, আক্রমণের উদ্দেশ্যে নয় বলেও জানিয়েছেন তিনি। 

এছাড়াও ইউক্রেনের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিলে রাশিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করে দেন তিনি। 

২০২২ সালের শুরুর দিকে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো।

আরও পড়ুন: জাকার্তা থেকে রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া

তবে ইউক্রেন আক্রমণের এ আশঙ্কাকে বরাবরই অমূলক বলে উড়িয়ে দিয়ে আসছে রাশিয়া। উল্টো ব্রিটেনের বিরুদ্ধে পশ্চিমা আগ্রাসনের অভিযোগ করেছে তারা। 

ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে ২০১৫ সাল থেকে সেখানে অবস্থান করছে বেশ কিছু ব্রিটিশ সৈন্য। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া আক্রমণের পর ইউক্রেনের নৌবাহিনী পুনর্গঠনে সহায়তা করার আশ্বাসও দিয়েছে তারা। 

তবে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, রাশিয়ার সাম্প্রতিক আগ্রাসী আচরণ বিবেচনা করে তারা ইউক্রেনকে অতিরিক্ত সহায়তা দেবে। 

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরোধিতা চলে আসছে। তাদের মধ্যে যুদ্ধবিরতি চলমান থাকলেও প্রায়ই দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। 


একাত্তর/এসজে

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর