সূচবিহনী ও ব্যথামুক্ত করোনার টিকা দেয়া শুরু

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০১ পিএম

ভারতে প্রথমবারের মতো সূচবিহীন এবং ব্যথামুক্ত করোনা ভাইরাসের টিকাদান শুরু হয়েছে। বিহারের পাটনায় চলছে জাইকোভ-ডি নামের এই টিকা দেয়ার কার্যক্রম।

যারা সুইকে ভয় পায় তাদের জন্য পাটনায় তিনটি কেন্দ্রে এ কার্যক্রম চলছে। কোভ্যাক্সের পর দেশটির তৈরি দ্বিতীয় টিকা জাইকোভ-ডি।

পটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স, পলিটেকনিক কলেজ, গুরুনানক ভবনে এই টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। একটি জেট অ্যাপলিকেটর দিয়ে শরীরে প্রবেশ করানো হয় এই টিকাকে।

দেশটির সরকার ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য এ টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে তার আগে প্রাপ্তবয়স্কদের দেয়া হচ্ছে জাইকোভ-ডি।

জাইকোভ-ডি বিশ্বের প্রথম ডিএনএভিত্তিক এবং সূচবিহীন কোভিড টিকা। এই টিকা প্রাপকের ডিএনএ’তে প্লাজমিড হিসেবে প্রবেশ করানো হয়।

জাইকোভ-ডি প্রথম ডোজ দেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ। দ্বিতীয় ডোজের ৫৬ দিন পর তৃতীয় ডোজ। পূর্ণডোজের জন্য একজন ব্যক্তিকে ছয়টি টিকা নিতে হবে।

উভয় হাতের বাহুতে দেয়া হয় এ টিকা। ভারতের ফার্মাসিউটিকেলস জায়ান্ট জাইডাস ক্যাডিলা এটি তৈরি করেছে।

এই টিকা খোলা বাজারেও বিক্রির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। ট্যাক্স নিয়ে এক একটি ডোজের দাম পড়বে ৩৫৮ রুপি। ডোজের সঙ্গে টিকা দেয়ার যন্ত্রটিরও দাম ধরা হয়েছে।


একাত্তর/টিএ

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর