২১ ফেব্রুয়ারি সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৮ পিএম

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া। প্রায় দুই বছর পর আগামী ২১ ফেব্রুয়ারি থেকে সীমান্ত খুলে দিচ্ছে দেশটি। তবে দেশটিতে প্রবেশের জন্য পূরণ করা লাগবে টিকার শর্ত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ তথ্য দেন। তিনি বলেন, দুই ডোজ টিকা দেওয়া থাকলেই আপনাকে স্বাগতম জানানোর অপেক্ষায় থাকবো আমরা। খবর বিবিসির।

মহামারিতে সবচেয়ে কঠোর নীতি প্রনয়ণ করা দেশগুলোর একটি অস্ট্রেলিয়া। ২০২০ সালের মার্চে করোনা প্রতিরোধে দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এরপর গত ডিসেম্বর থেকে কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ অভিবাসীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

সীমান্ত খুলে দেওয়ার দিনেই দেশটির আন্তর্জাতিক শিক্ষাসহ একাধিক খাত খুলে দেয়ারও কথা রয়েছে। তবে প্রবেশের আগে টিকার সনদ দেখানো বাধ্যতামূলক উল্লেখ করে সকলকে এই নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

আরও পড়ুন: স্কুল খুলতে শুরু করেছে ভারতের বিভিন্ন রাজ্যে

যে সকল ভ্রমনকারীদের চিকিৎসা সংক্রান্ত কারণে টিকা নেওয়া থেকে বিরত থাকতে হচ্ছে তারাও ভ্রমণের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে অনুমতি মিললে হোটেলে নির্ধারিত দিন কোয়ারেন্টাইনে থাকার পরই মিলবে দেশে প্রবেশের অনুমতি।

মহামারি শুরুর পর থেকেই অস্ট্রেলিয়া করোনা প্রতিরোধে কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছে। এমনকি গত বছর নিজ দেশের জনগণের বাইরে যাওয়াতেও নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি।

পুরো দেশ খুলে দেওয়ার এ সময়ও পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্যগুলো কঠোর নিয়মকানুন অনুসরণ করছে। এরই পরিপ্রেক্ষিতে অনুমতি ছাড়া অস্থানীয় এবং এক রাজ্যের বাসিন্দারা অন্য রাজ্যে প্রবেশ করতে পারছে না।

এই মাসে পশ্চিম অস্ট্রেলিয়ায় আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে তা বাতিল করা হয়।

জন হপকিন্স বিশবিদ্যালয়ের তথ্যমতে এখন পর্যন্ত দেশটিতে ২৭ লাখ করোনা ভাইরাসের কেস শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ২৪৯০ জনের। দেশটির প্রায় ৮০ শতাংশ জনগোষ্ঠী সম্পূর্ণ টিকাধারী।


একাত্তর/টিএ

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্সকে (আরপিএফ) এক নজিরবিহীন ও কঠোর নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী, রাজ্যটিতে আটক...
পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকেই একগুচ্ছ গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, তাঁর সরকার বাংলাদেশ...
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর