অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত 'জার্মান ভন্ডামি': ইউক্রেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৯ পিএম

জার্মানি আগেই জানিয়েছিল চলমান সংকটে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে না । বার্লিনের এই সিদ্ধান্তের সমালোচনা করে জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আন্দ্রিজ মেলনিক একে 'জার্মান ভন্ডামি' বলে মন্তব্য করেছেন। জানিয়েছে সিএনএন।  

টুইট বার্তায় আন্দ্রিজ মেলনিক বলেছেন, 'রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে আত্মরক্ষায় কোনো অস্ত্র দেওয়া হবে না। কিন্তু শুধু ২০২০ সালে রাশিয়ায় ৩৬৬ মিলিয়ন ইউরোর দ্বৈত ব্যবহারের পণ্য রপ্তানি করা হয়েছে, যা দেশটির অস্ত্র উৎপাদন বাড়াতে সাহায্য করতে পারে।' 

মেলনিক এর আগেও টুইট বার্তায় জার্মানদের কাছে আত্মরক্ষার জন্য অস্ত্র চেয়েছিলেন।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়াকে বৈঠকে চায় ইউক্রেন

এদিকে জানুয়ারিতেই জার্মান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট ঘোষণা দেন, রাশিয়া-ইউক্রেন উত্তেজনা বেড়ে যাওয়ায় তারা ইউক্রেনে ৫ হাজার সামরিক হেলমেট সরবরাহ করবে। এছাড়াও তাদের সহায়তায় একটি ফিল্ড হাসপাতাল এবং চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। 

ক্রিস্টিন ল্যামব্রেশট বলেন, 'জার্মান সরকার খুব স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে। আমরা সংঘাতপূর্ণ এলাকায় কোনো প্রাণঘাতী অস্ত্র বা অস্ত্র সরবরাহ করব না। 

কারণ হিসেবে ল্যামব্রেশট বলেন, 'আমরা সংঘাতকে আরও বাড়িয়ে দিতে চাই না।'

তিনি আরও বলেন, এখনো আলোচনার মাধ্যমে সেখানে শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা রয়েছে বলে জার্মানি মনে করে।


একাত্তর/জো

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর