আহমেদাবাদ সিরিজ বোমা হামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২২ পিএম

ভারতের আহমেদাবাদ শহরে ১৪ বছর আগের সিরিজ বোমা হামলার ঘটনায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এ মামলায় দোষী সাব্যস্ত আরও ১১ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।   

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) গুজরাটের বিশেষ আদালতে বিচারক এআর প্যাটেল এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছে এনডিটিভি।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৬ জুলাই মাত্র ৭০ মিনিটের ব্যবধানে আহমেদাবাদ শহরের একাধিক এলাকায় কমপক্ষে ২১টি বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মোট ৫৬ জন নিহত হন। এছাড়া আহত হন অন্তত দুইশতাধিক মানুষ।

হামলার পরে ভারতের নিষিদ্ধঘোষিত সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) শাখা ইন্ডিয়ান মুজাহেদিন (আইএম) এর দায় স্বীকার করে। 

সংগঠনটির দাবি, ২০০২ সালে গুজরাটের গোধরাকাণ্ড পরবর্তী দাঙ্গার প্রতিশোধ নিতেই আইএম আহমেদাবাদজুড়ে বোমা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়িত করে।

আরও পড়ুন: ইউক্রেন ত্যাগের নির্দেশনা, আগ্রহী নন বাংলাদেশিরা

পরে তদন্তের মাধ্যমে পুলিশও নিশ্চিত করে যে, সংগঠনটি সরাসরি এ হামলার সাথে জড়িত ছিলো।

তদন্ত শেষে ৮০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে আহমেদাবাদ পুলিশ। গত বছরের সেপ্টেম্বরে বিচারকাজ শেষ হওয়ার পর এ বছরের চলতি মাসে আদালত ৪৯ জনকে দোষী সাব্যস্ত করে। আর ২৮ জন খালাস পান।


একাত্তর/আরবিএস  

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর