হ্যাঙ্ক দ্যা ট্যাঙ্কের খোঁজে হন্যে ক্যালিফোর্নিয়া পুলিশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কয়েক ডজন বাড়িঘরে ঢুকে পড়ার অভিযোগে হন্যে হয়ে 'হ্যাঙ্ক দ্যা ট্যাঙ্ক' নামে এক বিশাল কালো ভাল্লুকের খোঁজ করছে ক্যালিফোর্নিয়া পুলিশ। 

হ্যাঙ্ক দ্যা ট্যাঙ্কের ওজন প্রায় দুইশ' ২৭ কিলোগ্রাম, যা একটি গড়পড়তা ভাল্লুকের ওজনের চেয়ে অনেক বেশি। খাবারের অবিচ্ছিন্ন সরবরাহ থাকার কারণে এটি গত শীতে শীতনিদ্রাও নেয়নি বলে ধারণা করা হচ্ছে। 

লেক টাহো অঞ্চলের মানুষের তালাবন্ধ ঘরবাড়িতে জোরপূর্বক ঢুকে যায় বলে ভাল্লুকটিকে এমন নাম দেয়া হয়েছে। 

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফিশ এন্ড ওয়াইল্ড লাইফের মুখপাত্র পিটার টিরা বলেন, হ্যাঙ্ক তার বিশাল দেহ ও শক্তি ব্যবহার করে শিখেছে কি করে ঘরবাড়ির ভেতর ঢুকতে হয়। গ্যারেজের দরজা, সামনের দরজা কিংবা জানালা, যেকোনো কিছু দিয়েই মানুষের বাড়িতে ঢুকতে পারে ও। 

আরও পড়ুন: রাশিয়ার নিরাপত্তা সমঝোতার বস্তু নয়: পুতিন

সংবাদমাধ্যমে হ্যাঙ্কের নাম দেয়া হয়েছে 'কিং হেনরি'। বিশাল বপু এবং গাঢ় রঙয়ের কারণে এটিকে সহজেই চেনা যায়। 

মানুষের খাবার বেশি খাওয়ার কারণেই এটির আকার এতো বড় হয়েছে বলে ধারণা কয়া হচ্ছে। বন্য ভাল্লুকরা সাধারণত পিঁপড়া এবং জঙ্গলি বেরি জাতীয় ফল খেয়ে বেঁচে থাকে। 

পুলিশ জানিয়েছে, ভাল্লুককে নিরস্ত করতে সাধারণত যেসব প্রক্রিয়া ব্যবহার করা হয়, যেমন সাইরেন ও টেজার, তার সব ব্যবহার করেও হ্যাঙ্ককে তাড়ানো যায়নি। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ভাল্লুকটি মানুষের আশেপাশে অতিমাত্রায় স্বচ্ছন্দ্য হয়ে যাওয়ায় এটিকে মেরে ফেলতেও হতে পারে। 

তবে হ্যাঙ্ককে কোনো অভয়ারণ্যে পাঠিয়ে দেয়ার দাবি জানিয়েছে বন্যপ্রাণী সংরক্ষণকারী বিভিন্ন সংস্থা। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর