আবারো কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করলো পাকিস্তান

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করায় ব্যাংক কর্মকর্তাকে বাংলাদেশে ফেরত পাঠালো পাকিস্তান

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০১:২০ পিএম

বাংলাদেশের সাথে আবারো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণের করলো পাকিস্তান। কেবল পাকিস্তানের মাটিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করায় প্রশিক্ষন শেষ হবার আগেই দেশে ফেরত পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাকে। সেই সাথে এই কর্মকর্তার পাকিস্তানে চলাফেরার ওপরও দেয়া হয় নিষেধাজ্ঞা। দুই দেশের সর্ম্পক অবনতি হবার শঙ্কায় এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি বাংলাদেশ ব্যাংকও।  

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ লুৎফর রহমানকে ৪৭তম ইন্টারন্যাশনাল কর্মাশিয়াল ব্যাংকিং কোর্সে অংশ নিতে পাকিস্তানে পাঠায় কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগ। ইসলামাবাদে ৯ থেকে ২৭ মার্চ পর্যন্ত ওই কোর্সের মূল আয়োজক পাকিস্তান সরকারের ইকোনোমিক অ্যাফেয়ার্স ডিভিশন ও স্টেট ব্যাংক অব পাকিস্তান। ৮ মার্চ পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা দেন লুৎফর রহমান। জানান, যাবার সময়ই পাকিস্তানের মাটিতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। বাংলাদেশ থেকে সাথে করে নিয়ে গিয়েছিলেন মোমবাতি, বেলুন, রশি সহ নানা সরঞ্জামাদি। 
কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা বলছেন, ১৭ মার্চ অনাড়ম্বর ভাবে জাতির পিতার জন্মশত বার্ষিকী পালনের পর বিকেলেই তাকে দেশে ফিরে যেতে বলা হয়। কোর্স শেষ হবার আগেই তাকে দেশে ফেরার টিকেট ধরিয়ে দেয়া হয় লুৎফর রহমানের হাতে। 
দেশে ফিরে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এমন আচরণের বিষয়ে নিজ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বললেও বিষয়টি নিয়ে এখনো নিশ্চুপ থেকে কেন্দ্রীয় ব্যাংক। 
পাকিস্তানের মাটিতে জাতির পিতার জন্মজয়ন্তী পালন করার মতো পদক্ষেপ মোহাম্মদ লুৎফর রহমানকে আত্মতুষ্টি দিলেও, ভোগান্তির বিষয়ে এখনো মনকষ্টে ভোগেন তিনি। 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর