ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৬ পিএম

বিবিসি’র কিয়েভ সংবাদদাতা জেমস ওয়াটারহাউজকে ইউক্রেনের সরকারি মুখপাত্র জানিয়েছেন, রুশ সেনারা পুরোমাত্রায় অভিযান শুরু করেছে। ইউক্রেনে ঢুকে পড়েছে তারা। 

ইউক্রেনীয় ওই সরকারী কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিয়েভে ক্রুজ মিসাইল আক্রমণ করা হয়েছে। 

দেশটির দক্ষিণে ওদেসা অঞ্চলে রুশ সেনা ঢুকে পড়ার খবরও পাওয়া গেছে।

ইউক্রেন সীমান্তের প্রায় ২৫ মাইল ভেতরে খারকিভ অঞ্চলে পর্যন্ত অগ্রসর হয়েছে রুশ সেনারা, বলছেন সরকারি কর্মকর্তারা।

ওয়াটারহাউজের খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা মনে করছেন যে যথেষ্ট বড় পরিসরে এই সেনা অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে, ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম খবর প্রকাশ করছে যে, কিয়েভে দেশটির সেনাবাহিনী হেডকোয়ার্টারে এবং মিসাইল কমান্ড সেন্টারে মিসাইল হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: নার্সের সাথে বিতর্কের জেরে রোগীর স্বামীকে কোপানোর অভিযোগ

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে রুশ সেনাবাহিনী ইউক্রেনের পূর্বে ‘তীব্র বোমা হামলা’ শুরু করেছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে যে কিয়েভের কাছে বরিস্পিল বিমানবন্দরসহ একাধিক বিমানবন্দরে হামলা চালিয়েছে রাশিয়া।

রুশ বিমান হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান বাহিনী লড়াই করছে বলেও বলা হয় ওই বিবৃতিতে।

তবে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওদেসায় রুশ প্যারাট্রুপার নামার খবর অস্বীকার করা হয়েছে ওই বিবৃতিতে।


একাত্তর/জো

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর