পূর্বপ্রান্তে শক্তি বাড়াচ্ছে ন্যাটো

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) তার পূর্বপ্রান্তে শক্তি বাড়াচ্ছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ন্যাটো দূতদের এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের প্রেক্ষিতে দেশটির সীমান্তবর্তী লিথুনিয়া, পোল্যান্ড ও রোমানিয়ায় অতিরিক্ত স্থল, নৌ ও বিমান শক্তি মোতায়েন করা হচ্ছে বলে জানানো হয় এই বিবৃতিতে। 

বিবৃতিতে বলা হয়, ‘পূর্বপ্রান্তে মিত্রদের প্রতিরক্ষায় অতিরিক্ত স্থল ও বিমান বাহিনী মোতায়েন করা হচ্ছে। একইসাথে সমুদ্রেও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।’

‘যেকোনো আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় ন্যাটো বাহিনীর প্রস্তুতি বাড়াতে এই পদক্ষেপ নেয়া হচ্ছে’ বলে উল্লেখ করা হয়েছে এই বিবৃতিতে। 

এর আগে,  ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘অবিবেচক ও উস্কানিমূলক হামলার’ নিন্দা জানান। 

তিনি সতর্ক করে বলেন, এতে ‘অসংখ্য’ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে। ন্যাটোর মিত্র দেশগুলো রাশিয়ার এই আগ্রাসনমূলক পদক্ষেপ মোকাবেলার ব্যাপারে বৈঠক করবে।

তিনি আরও বলেন, ‘আমরা এই ভয়ঙ্কর সময়ে ইউক্রেনের জনগণের পক্ষে রয়েছি। ন্যাটো তাদের সকল মিত্র দেশকে রক্ষায় সবকিছু করবে।’

আরও পড়ুন: ইউক্রেন থেকে বাংলাদেশিদের সরাতে ব্যবস্থা

উল্লেখ্য, ২০২০ সালে ইউক্রেন ন্যাটো সামরিক জোটের 'ইনহ্যান্সড অপারচুনিটি পার্টনার’ পদ পেলে রাশিয়া ক্ষুব্ধ হয়। নিজ দেশের সীমান্তে ন্যাটোর সম্প্রসারণের শঙ্কায় রাশিয়া ইউক্রেনের যুক্তরাষ্ট্রের এই সামরিক জোটে যোগ দেয়ার বিরোধিতা করে আসছিলো। এটিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের একটি অনুঘটক হিসেবেও দেখেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। 


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর