ইউক্রেনে অস্ত্র পাঠাতে জার্মানির ব্যতিক্রমী সিদ্ধান্ত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৩ পিএম

ইউক্রেন-রাশিয়া উত্তেজনার সময়ে ইউক্রেনকে অস্ত্র সরবরাহে যেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল জার্মানি, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের পর সেই নিষেধাজ্ঞা তুলে নিলো দেশটি। 

জার্মানিতে তৈরি প্রাণঘাতী অস্ত্র তৃতীয় কোন দেশের ইউক্রেনে সরবরাহের ওপরও নিষেধাজ্ঞা ছিল জার্মানির।  জার্মানি তা তুলে নেয়ার পরই নেদারল্যান্ডস জার্মানিতে তৈরি রকেট চালিত গ্রেনেড উৎক্ষেপক ইউক্রেনে পাঠাতে চলেছে বলে জানা গেছে। 

এর আগে রুশ-ইউক্রেন উত্তেজনা নিয়ে সম্ভাব্য সংকট এড়াতে ইউক্রেনকে অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছিল ওলাফ শলৎজ প্রশাসন। এমনকি জানুয়ারিতে ইউক্রেনীয়দের প্রশিক্ষণ দিতে ব্রিটেনের উচ্চপ্রযুক্তির অস্ত্রসহ সেনাদল পাঠানোতেও বাধা দিয়েছিল তারা।

জার্মানির অস্ত্র নীতিতে এটা বড়ধরনের একটা পরিবর্তন এবং এর ফলে ইউক্রেনে ইউরোপের দেশগুলোর সামরিক সহায়তা বাড়বে বলে মনে করা হচ্ছে। 

ইউরোপের দেশেগুলোর কাছে যেসব সমরাস্ত্রে আছে, তার বেশিরভাগই জার্মানিতে তৈরি। এসব অস্ত্র কোথায় ব্যবহার হবে ও কোথায় রপ্তানি হবে, সে বিষয়ে জার্মানি মত দিতে পারবে শর্তেই অস্ত্র সরবরাহ করে থাকে দেশটি।


একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর