ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা করেছে তারা ইউক্রেনে অস্ত্রের চালান পাঠাতে চায়। ইইউ তার ইতিহাসে এই প্রথমবারের মতো এমন কোন পদক্ষেপ নিলো।
ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইন রোববার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ পদক্ষেপ এক মোড়বদলকারী মুহূর্ত।
তিনি আরো কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন যার মধ্যে আছে রাশিয়া ও বেলারুসের বিরুদ্ধে নতুন কিছু নিষেধাজ্ঞা।
এ ছাড়া সকল রুশ বিমানের জন্য ইউরোপের আকাশসীমা ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

ইউরোপিয়ান কমিশন প্রধান উরসুলা ভন ডার লাইন
এদিকে জার্মানিও ইউক্রেনকে অস্ত্র সরবরাহে যেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেটি তুলে নিয়েছে। ফলে তৃতীয় কোনো দেশ এখন চাইলেই জার্মানির অস্ত্র ইউক্রেনকে সরবাহর করতে পারবে।
আরও পড়ুন: অবশেষে ইউক্রেনের সাথে রাশিয়ার বৈঠক
অন্যদিকে রাজধানী কিয়েভ বাঁচাতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। রুশ আগ্রাসনের চতুর্থ দিনে কিয়েভে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন বাহিনী।
একাত্তর/আরএ
